Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Weekly Kanya Rashifal

সাপ্তাহিক রাশিফলে কন্যা (২৬ এপ্রিল-০২ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু, মীনে শনি, মঙ্গল এবং বুধ। ৩০ এপ্রিল বুধ মেষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৫:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৫:১২

options
link
সাপ্তাহিক রাশিফলে কন্যা (২৬ এপ্রিল-০২ মে ২০২৬) zoom
Advertisement

বর্তমান সপ্তাহটি ব‌্যবসায়ীদের জন‌্য শুভবার্তা বহন করবে। নিজ এলাকায় গোলযোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। ছোট ব‌্যবসায় অতিরিক্ত বিনিয়োগের ফলে মুনাফা বৃদ্ধি পাবে। যারা নিজে পছন্দ করে বিবাহের কথা ভাবছেন তারা বিবাহের পূর্ব সবদিক বিচার করে নেবেন। বন্ধুকে আর্থিক সমস‌্যায় সাহায‌্য করতে গিয়ে সম্পর্ক নষ্ট। সন্তানের কুকীর্তির জন‌্য প্রতিবেশীদের কাছে বদনাম হতে পারে। বহুদিন ধরে চলা কর্মোন্নতির বাধা এই সময় কেটে যাবে। নিজের উদাসীনতার জন‌্য পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা। জমি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদন হওয়ার সম্ভাবনা। বড় ভাইয়ের ব‌্যবহারে কষ্ট পেতে পারেন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে। ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.