Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
back বৃশ্চিক রাশি
Weekly Vrishchik Rashifal

সাপ্তাহিক রাশিফলে বৃশ্চিক (১৬ আগস্ট-২২ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল, কর্কটে বৃহস্পতি, বুধ ও রবি, সিংহে কেতু, কন্যায় চন্দ্র ও শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ১৭ আগস্ট রবি সিংহে প্রবেশ করবে। ২২ আগস্ট রাত্রি ৭.২২মিঃ বুধ সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১১:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১১:১০

options
link
সাপ্তাহিক রাশিফলে বৃশ্চিক (১৬ আগস্ট-২২ আগস্ট ২০২৬) zoom
Advertisement

সপ্তাহের প্রারম্ভে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের সাফল্যের সম্ভাবনা। গুরুজনদের স্বাস্থ‌্যের অবনতি হবার সম্ভাবনা। বিশ্ববিদ‌্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন‌্য সপ্তাহটি শুভ। স্ত্রীর কর্মস্থানে গন্ডগোলের জন‌্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা। গণপরিবহণের চালকেরা খুব সাবধানে গাড়ি চালাবেন। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। ব‌্যবসায় বাড়তি বিনিয়োগ করলেও পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। ব‌্যবসায় বাড়তি বিনিয়োগ করলেও সেই অনুপাতে মুনাফা বৃদ্ধি এখনই হবে না। প্রতিদ্বন্দ্বী ব‌্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করুন। শ্বশুর-শাশুড়ির মধ্যে কেউ একজনের শারীরিক অসুস্থতার জন‌্য অর্থব‌্যয় হতে পারে। ছোট ভাইয়ের রূঢ় আচরণের জন‌্য পরিবারে অশান্তি।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.