এই রাশির এই সপ্তাহে ধনাভাব অতিশয় শুভ। সন্তানদের লেখাপড়া ও পরীক্ষার ফল আপনার আনন্দের কারণ হবে। ব্যবসায়ীদের আর্থিক লেনদেনে আরও বেশি করে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে বাক্-সংযম বজায় রাখুন। নব-বিবাহিতদের স্বামী-স্ত্রীর সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি খুব একটা সুখকর হবে না। সরকারি চাকরিতে অন্য শহরে বদলি হওয়ার যোগ। কন্যা সন্তানের বিবাহের পূর্বে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবেন। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। এই সময় শেয়ারে বিনিয়োগের ফলে বাড়তি উপার্জন হতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা এই সময় সমাজের সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করুন।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
সর্বশেষ খবর
-
আদিবাসী স্কুলের হস্টেলে ২২ ছাত্রীর শ্লীলতাহানি! অভিযুক্ত স্কুলকর্মী, শোরগোল মহারাষ্ট্রে
-
উন্নয়নের নামে ক্ষত-বিক্ষত হচ্ছে হিমালয়, সতর্ক না হলে সমূহ বিপদ
-
ধ্বংসযজ্ঞের মাঝে একাকী যোদ্ধা! ‘মৃত্যুপুরী’ নেপালে কীভাবে প্রাণে বাঁচলেন ৯৭-এর বৃদ্ধা?
-
‘আমাকে ওরা মেরে ফেলবে’, প্রসবের আগে আশঙ্কা যুবতীর! সদ্যোজাত ও মায়ের মৃত্যুুতে প্রশ্ন
-
শ্রেয়সের জায়গায় তিলক! ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত জাদেজাও, কী যুক্তি গম্ভীরদের?