Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Weekly Singha Rashifal

সাপ্তাহিক রাশিফলে সিংহ (২ আগস্ট-৮ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মঙ্গল বৃষে, বুধ মিথুনে, রবি ও বৃহস্পতি কর্কটে, সিংহে কেতু, কন্যায় শুক্র, কুম্ভে রাহু ও চন্দ্র, মীনে বক্রী শনি। ২ আগস্ট রাত্রি ১০.৪২ মিঃ মঙ্গল মিথুনে প্রবেশ করবে। ৫ আগস্ট রাত্রি ৭.৫৪ মিঃ বুধের প্রবেশ আছে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১১:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১১:৫৫

options
link
সাপ্তাহিক রাশিফলে সিংহ (২ আগস্ট-৮ আগস্ট ২০২৬) zoom
Advertisement

সপ্তাহের শুরুতে বড় ধরনের কোনও কাজ হাতে নেবেন না। পরিবারে ভ্রাতা-ভগিনী ও নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। পারিবারিক ক্ষেত্রে স্বামী-স্ত্রীর মধ‌্যে দাম্পত‌্য কলহ সন্তানের মনের উপর প্রভাব ফেলতে পারে। সম্পত্তি ক্রয়ের আগে উপযুক্ত পরামর্শদাতার পরামর্শ নিয়ে কাজ করবেন। মজুতদারি ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা খুব সতর্কভাবে ব‌্যবসা পরিচালনা করুন। সপ্তাহের মধ‌্যভাগে প্রৌঢ় ও মধ‌্য বয়স্ক ব‌্যক্তিদের বিশে, সতর্কভাবে চলাফেরা করা জরুরি। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। নিজের আয় অনুযায়ী খরচ করার চেষ্টা করুন। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.