Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Weekly Singha Rashifal

সাপ্তাহিক রাশিফলে সিংহ (২৬ জুলাই-১ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে বুধ, কর্কটে রবি ও বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। ২৬ জুলাই রাত্রি ১.২৬ মিঃ শনি বক্রী হবে। ১লা আগস্ট সকাল ৯.২৮ মিঃ শুক্র কন্যায় প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১১:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১১:৩৮

options
link
সাপ্তাহিক রাশিফলে সিংহ (২৬ জুলাই-১ আগস্ট ২০২৬) zoom
Advertisement

এই সপ্তাহের গ্রহ সন্নিবেশ অনুযায়ী অর্থনৈতিক দিক থেকে উন্নতি লক্ষ‌্য করা যায়। চাকরিজীবীরা সপ্তাহের মাঝামাঝি কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। ঘরোয়া সমস‌্যাগুলি এই সময় মিটিয়ে ফেলার চেষ্টা করুন। স্ত্রীর ছোটখাটো শারীরিক সমস‌্যা থাকলেও বড় ধরনের কোনও সমস‌্যা নেই। কর্মপ্রার্থীদের কর্ম অনুসন্ধানের জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। ঠিকাদারী কাজের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে। ব‌্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন। বন্ধু-বান্ধবের ক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় থাকলে অনেক ক্ষেত্রে উপকৃত হবেন। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.