সপ্তাহটি কর্মব্যস্ততার মধ্য দিয়ে চলবে। চাকুরীজীবীরা সপ্তাহের শেষান্তে নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্র-ছাত্রীরা তাদের সাফল্য ধরে রাখতে পারবে। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের আগে উপযুক্ত পরামর্শদাতার পরামর্শ নিয়ে কাজ করবেন। শ্বশুরকূল থেকে অর্থপ্রাপ্তির যোগ প্রবল। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার জন্য পরীক্ষার ফল আশানুরূপ হবে না। খেলাধূলায় কৃতিত্বের জন্য সুনাম ও আয় বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে এই সময় ঝুঁকিপূর্ণ কাজ না করাই শ্রেয়। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের বাঁচাবার চেষ্টা করুন। গুরুজনস্থানীয় ব্যক্তিদের জন্য কর্তব্য করলেও তাদের ব্যবহারে দুঃখ পেতে পারেন।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
সর্বশেষ খবর
-
রেড কার্পেটে ধুন্ধুমার! সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের, ভাইরাল ভিডিও
-
স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন?
-
প্রাকৃতিক দুর্যোগ নয়, ‘নেশাগ্রস্ত’ পাইলটেই বিপর্যয়! এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় চাঞ্চল্যকর রিপোর্ট
-
রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার
-
তিন শর্ত মানলেই সমর্থন! বার্তা কেন্দ্রকে, ডিলিমিটেশন নিয়ে ডিএমকের দোনামনা অব্যাহত