Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Weekly Gemini Rashifal

সাপ্তাহিক রাশিফলে মিথুন (২৬ এপ্রিল-০২ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু, মীনে শনি, মঙ্গল এবং বুধ। ৩০ এপ্রিল বুধ মেষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৪:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৪:৩৮

options
link
সাপ্তাহিক রাশিফলে মিথুন (২৬ এপ্রিল-০২ মে ২০২৬) zoom
Advertisement

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী বিভিন্ন কারণে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আপনি আশানুরূপ ফল নাও পেতে পারেন। স্ত্রীর চাকরির পরিবর্তনের যোগ বিদ‌্যমান। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। কোনও কারণে বাড়ির পরিবেশ পরবির্তন হওয়ার আশঙ্কা। এই সময় লটারি বা শেয়ারে কোনও বিনিয়োগ না করাই শ্রেয়। কর্মপ্রার্থীদের চাকরি অপেক্ষা ব‌্যবসায় অর্থালাভ অনেক বেশি হবে। ছাত্র-ছাত্রীরা মনের মতো বিশ্ব-বিদ‌্যালয়ের ভর্তির সুযোগ পেতে পারেন। চাষিরা সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। বয়স্ক জাতক-জাতিকারা আধ‌্যাত্মিক চেতনাকে কাজে লাগান।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে। ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.