Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Weekly Makar Rashifal

সাপ্তাহিক রাশিফলে মকর (১২-১৮ এপ্রিল ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, মকরে চন্দ্র, কুম্ভে রাহু, মীনে বুধ, রবি, মঙ্গল ও শনি। ১৪ এপ্রিল সকাল ৯.৩৩ মিঃ রবি মেষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৯:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৯:২০

options
link
সাপ্তাহিক রাশিফলে মকর (১২-১৮ এপ্রিল ২০২৬) zoom
Advertisement

এই রাশির জাতক-জাতিকাদের কাছে সপ্তাহটি অনেকাংশে শুভ। কর্মপ্রার্থীদের কর্মলাভের যোগ লক্ষ‌্য করা যায়। গোপন শত্রু সম্পর্কে সচেতন এবং সজাগ থাকতে হবে। ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে। পারিবারিক ছোটখাটো বিবাদকে গুরুত্ব দেবেন না। গুরুজনের পরামর্শে ও আলোচনার দ্বারা সমস‌্যা মেটানোর চেষ্টা করুন। আমদানি-রফতানি ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের সময়টি শুভ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সব সময় সুসম্পর্ক বজায় রাখুন। বয়ঃসন্ধি সন্তানের উদ্ধত আচরণের জন‌্য সমাজে আপনার সম্মান নষ্ট হতে পারে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.