Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Weekly Mesh Rashifal

সাপ্তাহিক রাশিফলে মেষ (২ আগস্ট-৮ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মঙ্গল বৃষে, বুধ মিথুনে, রবি ও বৃহস্পতি কর্কটে, সিংহে কেতু, কন‌্যায় শুক্র, কুম্ভে রাহু ও চন্দ্র, মীনে বক্রী শনি। ২ আগস্ট রাত্রি ১০.৪২ মিঃ মঙ্গল মিথুনে প্রবেশ করবে। ৫ আগস্ট রাত্রি ৭.৫৪ মিঃ বুধের প্রবেশ আছে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১৭:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১৭:২৮

options
link
সাপ্তাহিক রাশিফলে মেষ (২ আগস্ট-৮ আগস্ট ২০২৬) zoom
Advertisement

খরচ বহুল সপ্তাহ হলেও নানা উপায়ে অর্থ হাতে আসবে। ঠিকাদারী ব‌্যবসায় যুক্ত ব‌্যক্তিরা বড় কাজের সুযোগ পাবেন। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় আগ্রহ বাড়বে এবং পরীক্ষার ফল ভালোই হবে। সরকারি চাকরির জন‌্য কর্মপ্রার্থীরা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। কন‌্যা সন্তানের বিদ‌্যালাভের অসামান‌্য সাফল‌্যে জন‌্য নিজেকে গর্বিত বোধ করবেন। বয়স্ক জাতক-জাতিকারা এই সময় খুব সতর্কভাবে চলাফেরা করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মার্জিতভাবে কথাবার্তা বলুন। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবনে ছোটোখাটো সমস‌্যা থাকলেও নিজেদের মধ‌্যে আলোচনার মাধ‌্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। ডাক্তার, ইঞ্জিনীয়র ও অধ‌্যাপকদের জন‌্য সপ্তাহের মধ‌্যভাগ থেকে শুভ সময় আসছে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.