Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Weekly Mesh Rashifal

সাপ্তাহিক রাশিফলে মেষ (০৭ জুন-১৩ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি, মিথুনে বুধ ও শুক্র, কর্কটে বৃহস্পতি, সিংহে কেতু, কুম্ভে রাহু ও চন্দ্র, মীনে শনি। ৮ জুন বিকেল ৫.৪৩ মিঃ কর্কটে শুক্র প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৪:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৪:৪৮

options
link
সাপ্তাহিক রাশিফলে মেষ (০৭ জুন-১৩ জুন ২০২৬) zoom
Advertisement

এই সপ্তাহে কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেলেও কর্ম পরিবর্তন করবেন না। সন্তানের পড়াশোনায় সার্বিক সাফল্যের জন‌্য মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। বয়স্করা মানসিক শান্তির জন‌্য আধ‌্যাত্মিক কাজে মন দিতে পারেন। ব‌্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত‌্যাশা কারওর উপর করবেন না। সংগীত ও নৃত‌্যশিল্পীরা নিজেদের প্রতিভা দেখাবার সুযোগ পাবেন। হঠাৎ কোনও খবরে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। ব‌্যবসায়ীদের ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা বাঞ্ছনীয়। এই সময় বিভিন্ন সূত্র থেকে বাড়তি অর্থ হাতে আসতে পারে। অংশীদারী ব‌্যবসায় অংশীদারের অসততায় ব‌্যবসায় অধোগতি। নিজের দুর্বলতা সকল বন্ধু-বান্ধবের কাছে প্রকাশ করবেন না। নতুন যানবাহন কেনার সুযোগ আসবে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.