Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Weekly Kumbha Rashifal

সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (১২ জুলাই-১৮ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে চন্দ্র ও মঙ্গল, মিথুনে রবি ও বুধ (বক্রী), কর্কটে বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ১৬ জুলাই রাত্রি ১১.৩৯ মিনিটে কর্কটে রবি প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১২:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১২:৪৪

options
link
সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (১২ জুলাই-১৮ জুলাই ২০২৬) zoom
Advertisement

সপ্তাহটি উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলবে। উচ্চশিক্ষা লাভের জন‌্য বিদ‌্যার্থীদের লেখাপড়ায় আরও সময় ও মনোযোগ দিতে হবে। বিবাহযোগ‌্যা কন‌্যাদের সপ্তাহের মধ‌্যভাগে বিবাহের যোগ আছে। কর্মক্ষেত্রে নিজের থেকে কোনও পরামর্শ দিতে যাবেন না। ভ্রমণের জন‌্য সপ্তাহটি অনুকূল নয়। প্রেমজ বিবাহের ক্ষেত্রে হঠাৎ কোনও সিদ্ধান্ত নেবেন না। অতিরিক্ত পরিশ্রম আপনার স্বাস্থ‌্যহানির কারণ হতে পারে। উচ্চপদে কর্মরত সরকারি চাকরিজীবীরা খুব সতর্কভাবে কাজ করবেন। এই সময় নানা বাধাবিপত্তি আসতে পারে। পিতার শারীরিক অসুস্থতার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। অপব‌্যয় ও অপচয় কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দিন। এই সময় কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা মনের মতো বিশ্ব-বিদ‌্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.