Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
New Financial Year Prediction

নতুন অর্থবর্ষে বেতনবৃদ্ধি নিশ্চিত এই রাশিগুলোর, তালিকায় আপনি রয়েছেন?

পিছিয়ে পড়তে পারেন কোন রাশির জাতকরা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৭:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৭:৩০

options
link
নতুন অর্থবর্ষে বেতনবৃদ্ধি নিশ্চিত এই রাশিগুলোর, তালিকায় আপনি রয়েছেন? zoom
নতুন অর্থবর্ষে বেতনবৃদ্ধি নিশ্চিত কয়েকটি রাশির।
Advertisement

নতুন অর্থবর্ষ মানেই চাকরিজীবীদের মনে নতুন আশা। এবার হয়তো বাড়বে বেতন। পদোন্নতির সম্ভাবনাও থাকে কারও কারও। যদিও বেসরকারি সংস্থায় অধিকাংশক্ষেত্রেই দেখা যায় বেতনবৃদ্ধি অনেকটা নির্ভর করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কর্মীর সম্পর্কের উপর। তবে কাজ না করে শুধু সুম্পর্ক বজায় রাখলেই যে বেতনবৃদ্ধি বা প্রোমোশন হবে, এমনটা ভাবারও কোনও কারণ নেই। এক্ষেত্রে ব্যালান্সটা ভীষণ প্রয়োজন। তবে সব থেকে বেশি যা গুরুত্বপূর্ণ, তা হল ভাগ্য। ভাগ্য যদি সহায় না হয় তাহলে যাই করুন না কেন, লাভের লাভ হবে না। এক্ষেত্রে আপনি কোন রাশির জাতক, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চলুন আজ জেনে নেওয়া যাক, কোন রাশির জাতকরা নতুন অর্থবর্ষে সুখবর পাবেন (New Financial Year Prediction)।

নতুন অর্থবর্ষে বেতনবৃদ্ধি নিশ্চিত কয়েকটি রাশির।

জ্যোতিষশাস্ত্র বলছে, এই অর্থবর্ষে নিশ্চিন্তে থাকতে পারেন মিথুন, তুলা, ধনু ও কুম্ভ রাশির জাতকরা। এদের বেতন বৃদ্ধি হবেই। তবে এদের থেকেও বেশি সুখবর অপেক্ষা করছে কর্কট, কন্যা, বৃশ্চিক এবং মীন রাশির জাতকদের জন্য। বেতন বৃদ্ধির পাশাপাশি উপরি লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের। অর্থাৎ ভালো কাজের জন্য মিলতে পারে পুরস্কার। সংস্থার তরফে অতিরিক্ত সুযোগ সুবিধাও পেতে পারেন এই রাশির জাতকরা। রয়েছে পদোন্নতির সম্ভাবনাও।

Advertisement

তবে বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকলেও চলতি মাসে কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন মিথুন রাশির জাতকরা। মাসের দ্বিতীয়ভাগ অর্থাৎ ১৫ তারিখের পর অপ্রত্যাশিত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মেষ রাশির জাতকরা অবশ্যই সতর্ক থাকুন। বৃষ রাশির জাতকদের প্রথমভাগে প্রাপ্তিযোগের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন জ্যোতিষবিদরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.