মে মাসে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যেতে পারে। মাসের শুরুতে কাজের চাপ থাকলেও শেষার্ধে তার সুফল পাবেন। তবে আবেগের বশে কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন না। শরীর নিয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন, বিশেষ করে রক্তচাপের সমস্যা থাকলে অবহেলা করবেন না। আর্থিক দিক থেকে মাসটি বেশ লাভজনক। কোনও পুরনো বিনিয়োগ থেকে ভালো মুনাফা পেতে পারেন। দাম্পত্য জীবনে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তবে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলা সম্ভব। বন্ধুদের সঙ্গে অকারণ তর্কে জড়াবেন না।
- প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন।
- অচেনা কাউকে টাকা ধার দেবেন না।
- রক্তবর্ণের পোশাক এড়িয়ে চলুন।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক