কুম্ভ রাশির জাতকদের জন্য জুন মাসটি নতুন ভাবনার মাস। কর্মক্ষেত্রে নতুন কোনও প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দারুন সাফল্য পাবেন। আর্থিক লাভ মাঝারি হবে, তবে খরচের খাতায় রাশ টানা দরকার। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। পারিবারিক জীবনে পিতা-মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তাদের আশীর্বাদ আপনার কাজে সাফল্য এনে দেবে। তবে বন্ধুদের পাল্লায় পড়ে কোনও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, সাবধান থাকুন। স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকবে, তাও ত্বকের সমস্যা বা অ্যালার্জি নিয়ে একটু সতর্ক থাকুন।
- শুভ দিন: ৭, ১৬, ২৫
- শুভ রং: বেগুনি
- সতর্কতা: বন্ধুদের সঙ্গে অতিরিক্ত আড্ডায় সময় নষ্ট করবেন না।
সর্বশেষ খবর
-
জাতীয় পতাকায় ১৭ বার বদল, স্বাধীনতা দিবসের আগে জেনে নিন সেই ইতিহাস
-
‘নির্মল ঘোষ হলে মমতা কেন নয়?’ অভয়া কাণ্ডের গ্রেপ্তারি প্রসঙ্গে বিস্ফোরক অগ্নিমিত্রা
-
লালকেল্লায় আমন্ত্রণ পেলেও বাধা ছিল অর্থ, সুন্দরবনের সেলিমাকে বিমানে দিল্লি পাঠালেন বিধায়ক
-
দিল্লি আসছেন ইরানের প্রেসিডেন্ট, মার্কিন ডলারের আধিপত্য খতম!
-
পিছিয়ে পড়ে কোনওক্রমে রক্ষা, কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে আটকে দিল ভবানীপুর