সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেবতার বিচরণের প্রভাব প্রত্যেকে রাশির জাতক-জাতিকার জীবনে পড়ে। শাস্ত্র অনুসারে, বর্তমানে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে বিচরণ করছে শনিদেবতা। রবিবার রাতে এই নক্ষত্রের প্রথম ধাপে প্রবেশ করবে শনি। যার জেরে ব্যাপক উন্নতি হবে ৩ রাশির। শনিদেবের কৃপা পাবে মকর, মেষ, বৃষ রাশির জাতক-জাতিকারা।
মকররাশি: শনি দেবতার কৃপার ফলে কেরিয়ারে ভালো ফল পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। চাকরিতে নতুন সুযোগ মিলতে পারে। ব্যবসার উন্নতির যোগ রয়েছে। আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো হবে। সব মিলিয়ে দারুণ সময়ের মধ্যে দিয়ে যাবে এই রাশির জাতক-জাতিকারা।
[আরও পড়ুন: ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত Horoscope: কর্মক্ষেত্রে গোলযোগের মুখে পড়তে পারে এই রাশি]
মেষরাশি: শনিদেবের কৃপায় এই রাশির জাতক-জাতিকার ভাগ্য ঘুরতে চলেছে। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীরা সাফল্য লাভ করবে। অনেক দিনের স্বপ্ন পূরণ হবে।
বৃষরাশি: শনিদেবের কৃপার ফলে এই রাশির জাতক-জাতিকা জীবনে খুশির মুখ দেখবেন। আর্থিক সমস্যা কেটে যাবে বলে মনে করা হচ্ছে। কেরিয়ারে সাফল্য পাওয়া যাবে। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে।
অন্যদিকে, আগামী ২২ অগস্ট উল্টো পথে হেঁটে কর্কট রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এরপরে ২৯ অগস্ট কর্কট রাশিতে মার্গী হবে বুধ। এর প্রভাবে লাভের মুখ দেখবেন মেষ, সিংহ এবং কর্কট রাশির জাতকরা।
[আরও পড়ুন: ১৬ আগস্ট সূর্যের সিংহ রাশিতে গমন, কর্মজীবনে সুযোগ, ভাগ্য খুলছে ৪ রাশির জাতকের!]
সর্বশেষ খবর
-
শপিংমল-পার্কে ঘুরছে বুনো ভাল্লুক! আতঙ্কে স্তব্ধ শহর, বন্ধ ১০০ স্কুল, দিশেহারা প্রশাসন
-
তৃণমূল কার্যালয়ে শাড়ির স্তূপ, অতিথিশালায় মিলল কন্ডোমের প্যাকেট! হুলস্থূল বাঁকুড়ায়
-
তৃণমূল আমলে সীমাহীন দুর্নীতি! ১০০ দিনের কাজে স্বচ্ছতায় জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যসচিবের
-
দেশ ও সংবিধান বাঁচাতে বিরোধীদের একজোট হওয়ার ডাক রাহুলের! ‘ভোট চুরি’ নিয়েও সরব কংগ্রেস নেতা
-
ভারতীয় দলের পর মুম্বই ইন্ডিয়ান্স থেকেও ‘ঘাড়ধাক্কা’! মাঠে নেমে নির্বাচকদের বিশেষ বার্তা সূর্যর