সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাদেবের জন্মমাস শ্রাবণের শেষ দিন। ওই দিনই কৃষ্ণপক্ষের রাখি পূর্ণিমা। একই দিনে আবার চাঁদ ও শনির মিলন। সব মিলিয়ে বিরল যোগ! এবছর রাখি পূর্ণিমা ১৯ আগস্ট, শনিবার। সব মিলিয়ে মহাদেব ও শনিদেবের কৃপায় চরম লাভবান হবেন কুম্ভ, মেষ, ধনু রাশির জাতক-জাতিকারা।
[আরও পড়ুন: ২৮ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত Horoscope: কর্মক্ষেত্রে উন্নতি না চাকরি বদল, কেমন কাটবে চলতি সপ্তাহ? জেনে নিন রাশিফল]
কুম্ভরাশি (Aquarious): রাখি পূর্ণিমার দিন কুম্ভরাশির জাতিকাদের সাড়ে সাতির প্রথম পর্ব শেষ হবে। এতদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক শান্তি ফিরে আসবে। পেশাগত দিক থেকে উন্নতি হবে। ব্যবসা হোক বা চাকরি উভয় ক্ষেত্রেই উন্নতির মুখ দেখতে পাবে এই রাশির জাতকরা। দূরে ঘুরতে যাওয়ারও যোগ রয়েছে। সব মিলিয়ে কুম্ভরাশির ব্যক্তিদের জন্য রাখি পূর্ণিমা শুভ সময় নিয়ে আসতে চলেছে।
মেষ রাশি (Aries): রাখি পূর্ণিমার বিশেষ দিনের বিরল যোগ মেষরাশির জাতিকাদের জীবনে আর্থিক সুখ নিয়ে আসবে। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পেতে পারেন। পারিবারিক অশান্তি মিটে গিয়ে বাবা-মার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। বিবাহিতদের জীবনে সুখের সময়। সাংসারিক কলহ মিটবে বলে মনে করা হচ্ছে।মহাদেবের কৃপায় জীবন ছন্দে চলবে।
ধনু রাশি (Sagittarius): বুধের বিপরীতমুখী গতির জন্য রাখী পূর্ণিমার দিনে চরম লাভবান হবেন ধনুরাশির জাতকরা। পারিবারিক সব সমস্যার সমাধান হবে। আর্থিক দিক দেখতে গেলে বিভিন্ন উৎস থেকে আয় বাড়বে। নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো সময়। স্বাস্থ্যের দিকটাও ভালোই যাবে। তবে অহেতুক তর্কে জড়িয়ে পড়া থেকে সর্তক থাকতে হবে।
[আরও পড়ুন: শুক্র ও বুধের মিলনে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, উন্নতির মুখ দেখবে ৫ রাশির জাতক]
সর্বশেষ খবর
-
চ্যাম্পিয়ন্স লিগে কঠিন প্রতিপক্ষের সামনে আর্সেনাল, তুলনায় স্বস্তিতে বার্সা-রিয়াল
-
মমতার এক ইশারায় বন্ধ রাস্তা! ‘ছাড়া হবে না’, হাই কোর্টের নির্দেশ ভাঙায় এফআইআরের নির্দেশ মুখ্যমন্ত্রীর
-
সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক নাড্ডার, সরকারের অবস্থান কী? প্রশ্ন ককরোচ পার্টির
-
এবার সব সরকারি অফিসে প্রিপেড স্মার্ট মিটার! চলতি মাসেই ৪৪ হাজার অফিসে চালু
-
অষ্টম ফেলও ‘উকিল’, কালো কোট পরে বিচার পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়! মাথাভাঙায় আটক প্রৌঢ়