Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Ganesh Chaturthi 2025

শ্রীবৃদ্ধি চান? জেনে নিন রাশি অনুযায়ী কোন রঙের গণেশ বিগ্রহ স্থাপনে মিলবে সুফল

জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, রাশিফল মেনে গণেশ পুজো করা উচিত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৫, ১২:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৫, ১২:৫৯

options
link
শ্রীবৃদ্ধি চান? জেনে নিন রাশি অনুযায়ী কোন রঙের গণেশ বিগ্রহ স্থাপনে মিলবে সুফল zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোরগোড়ায় গণেশ চতুর্থী। ঘরে ঘরে গণপতি বন্দনার প্রস্তুতি তুঙ্গে। জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, রাশিফল মেনে গণেশ পুজো করা উচিত। তাহলেই বিঘ্নহর্তার আশীর্বাদ লাভ করতে পারবেন। জীবনের সমস্ত কষ্ট দূর হবে। তাই জেনে নিন রাশি অনুযায়ী গণেশ চতুর্থীতে কোন রঙের মূর্তি স্থাপন করবেন? 

মেষ রাশি- গোলাপি কিংবা লাল রঙের বিঘ্নহর্তার মূর্তি আনুন। তাহলেই দূর হবে জীবনের দুঃখ, দুর্দশা।

Advertisement

বৃষ রাশি- যাঁরা এই রাশির জাতক, তাঁদের জন্য হালকা হলুদ রঙের গণেশ মূর্তি শুভ। সংসারে সুখ-শান্তি বিরাজ করবে।

মিথুন রাশি- হালকা সবুজ রঙের গণপতি মূর্তি পুজো করলে আপনার বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তি, বাধা-বিপত্তি দূর হবে।

কর্কট রাশি- এই রাশির জাতকরা গণেশের সাদা মূর্তি পুজো করে মোতিচুরের লাড্ডু নিবেদন করুন।

সিংহ রাশি- সিঁদুরে রঙের গণেশ বিগ্রহ পুজো করলেই আপনাদের জীবনে সুখ, শান্তি বিরাজ করবে। বাড়বে সমৃদ্ধি।

Ganesh Chaturthi 2023: Which color idol good for your zodiac sign

কন্যা রাশি- গাঢ় সবুজ রঙের বিঘ্নহর্তার মূর্তি এনে পুজো করুন। পূরণ হবে সমস্ত মনোকামনা। কমলা রঙের ফুল দিয়ে পুজো করবেন।

তুলা রাশি– সুন্দর সাজ দেখে যে কোনও রঙের গণেশ মূর্তি কিনুন। সেই বিগ্রহ যাতে সকলকে আকৃষ্ট করে।

বৃশ্চিক রাশি- এই রাশির জাতকদের জন্য লাল গণেশ মূর্তি সৌভাগ্য বয়ে আনবে। তবে মাথায় রাখবেন যাতে সাদা কিংবা হালকা বাসন্তী রঙের ধুতি বা পোশাক পরানো থাকে।

ধনু রাশি- আপনারা হলুদ বা কমলা রঙের গণেশ মূর্তি বাড়িতে এনে পুজো করুন। সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। ফিরবে সৌভাগ্য।

মকর রাশি- শ্যামলা কিংবা ধূসর রঙের গণেশ প্রতিমা পুজো করুন। বিঘ্নহর্তাকে অপরাজিতা ফুল নিবেদন করবেন।

কুম্ভ রাশি- নীল রঙের ধুতি বা উত্তরীয় পরা দাঁড়ানো গণেশ মূর্তিকে বাড়িতে নিয়ে এসে আরাধনা করুন। জীবনের বাধাবিপত্তি দূর করতে পারবেন নিজস্ব বুদ্ধিতে।

মীন রাশি- এই রাশির জাতকরা হলুদ বা বাসন্তী রঙের বিঘ্নহর্তার মূর্তি এনে পুজো করুন। সৌভাগ্য বৃদ্ধি হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.