শ্রাবণ মাসের সোমবার হিন্দু ধর্মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন উপবাস করে অনেকেই মহাদেবের আরাধনা করেন। কথিত আছে, তাতে নাকি মেলে সুফল। তবে শুধু আরাধনা করলেই মিলবে না ফল। তার জন্য কিছু নিয়ম মানতে হয়। জেনে নিন রাশিফল অনুযায়ী কোন কোন নিয়ম মানলে মিলবে সুফল।
মেষ রাশি: এই রাশির জাতক জাতিকাদের মহাদেবকে লাল ফুল এবং খেঁজুর নিবেদন করা প্রয়োজন। ‘ওম নমোঃ শিবায়’ মন্ত্র জপ করতে হবে। কোনও কিছুতে হঠাৎ করে প্রতিক্রিয়া দেবেন না। ধীরেসুস্থে সিদ্ধান্ত নিন।
আরও পড়ুন:

বৃষ রাশি: মহাদেবের জলাভিষেকের সময় সাদা ফুল এবং দই অর্পণ করুন। ‘ওম নমোঃ শিবায়’ এবং চন্দ্রবীজ মন্ত্র জপ করতে হবে। শ্রাবণ সোমবারে উপবাস করুন।

মিথুন রাশি: প্রতিদিন শিবচালিশা পাঠ করুন। মহাদেবকে ভাং নিবেদন করুন। এছাড়া মুগডাল এবং বেলপাতা দিতে ভুলবেন না। কচিকাঁচাদের বই উপহার দিতে পারেন।

কর্কট রাশি: মহাদেবের জলাভিষেকের সময় কাঁচা দুধ অর্পণ করুন। ‘ওম নমোঃ শিবায়’ মন্ত্র জপ করতে ভুলবেন না। রুপোলি রঙের পোশাক পরতে পারেন। শ্রাবণ সোমবারে অবশ্যই ধ্যান করুন।

সিংহ রাশি: মহাদেবকে ধুতুরা ফুল ও খেঁজুর অর্পণ করুন। ‘ওম নমোঃ শিবায়’ মন্ত্র জপ করতে হবে। সোনালি রঙের পোশাক পরুন।

কন্যা রাশি: শিবলিঙ্গে অবশ্যই দূর্বা এবং বেলপাতা অর্পণ করুন। ‘ওম নমোঃ শিবায়’ মন্ত্র জপ করতে হবে। ফল, মুগডাল দান করতে পারেন। সবুজ রঙের পোশাক পরতে পারেন।

তুলা রাশি: রুদ্রাভিষেকের সময় দই এবং সাদা ফুল অর্পণ করুন। ‘ওম নমোঃ শিবায়’ মন্ত্র জপ করতে হবে। দরিদ্রদের পোশাক বিতরণ করতে পারেন। অবশ্যই শ্রাবণের সোমবার উপবাস করে মহাদেবের আরাধনা করুন।

বৃশ্চিক রাশি: শিবলিঙ্গে ধুতুরা ফুল এবং ভাং অর্পণ করুন। কালো তিলও অর্পণ করতে পারে। ‘ওম নমোঃ শিবায়’ মন্ত্র জপ করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রও পাঠ করতে পারেন। লাল রঙের পোশাক শুভ।

ধনু রাশি: যেকোনও হলুদ রঙের ফুল এবং হলুদ জল শিবের মাথায় ঢালুন। ‘ওম নমোঃ শিবায়’ মন্ত্র জপ করতে হবে। মহাদেবকে হলুদ মিষ্টি এবং কলা নিবেদন করুন। অবশ্যই হলুদ রঙের পোশাক পরে বাড়ি থেকে বেরন।

মকর রাশি: শিবের মাথায় জল ঢালার সময় তাতে কালো তিল দিন। ‘ওম নমোঃ শিবায়’ মন্ত্র জপ করতে হবে। কালো বস্ত্র এবং সরষের তেল অর্পণ করুন। কালো অথবা নীল রঙের পোশাক পরুন। সোমবার উপবাস করতে পারেন।

কুম্ভ রাশি: মহাদেবকে নীল ফুল অর্পণ করুন। অবশ্যই শিবের মাথায় জল ঢালার সময় প্রদীপ জ্বালান। নীল রঙের পোশাক পরে বাড়ি থেকে বেরন।

মীন রাশি: রুদ্রাভিষেকের সময় হলুদ ফুল এবং মধু নিবেদন করুন। ‘ওম নমোঃ শিবায়’ এবং গুরু মন্ত্র জপ করতে হবে। হলুদ রঙের ফল নিবেদন করুন। হলুদ অথবা সি গ্রিন রঙের পোশাক পরুন।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?