Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Mars Transit in Cancer 2026

কর্কটে নীচস্থ লাল গ্রহ, বিশ্বকর্মা পুজোর পরেই বিপদে পড়ার আশঙ্কা কাদের?

বিশ্বকর্মা পুজোর পর মঙ্গলের এই গোচরে কোন ৪ রাশির কপালে চিন্তার ভাঁজ পড়তে চলেছে? চোখ রাখা যাক রাশিচক্রে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১৫:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১৫:৩২

options
link
কর্কটে নীচস্থ লাল গ্রহ, বিশ্বকর্মা পুজোর পরেই বিপদে পড়ার আশঙ্কা কাদের? zoom
কোন ৪ রাশিতে চরম অমঙ্গল?
Advertisement

বিশ্বকর্মা পুজোর পরেই বড়সড় রদবদল ঘটতে চলেছে রাশিচক্রে। শক্তির কারক গ্রহ মঙ্গল স্থান পরিবর্তন করতে চলেছে। আগামী ১৮ সেপ্টেম্বর, শুক্রবার বিকেল ৪টে ৪১ মিনিটে মঙ্গল প্রবেশ করবে কর্কট রাশিতে। ১২ নভেম্বর পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে এই লাল গ্রহ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কর্কট রাশিতে মঙ্গল থাকে নীচস্থ অবস্থায়। ফলে মঙ্গলের এই অবস্থান বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে বড়সড় বিপর্যয় এনে দিতে পারে।

সাধারণত মঙ্গল সাহস, তেজ ও শক্তির প্রতীক। কিন্তু গ্রহপতি নীচস্থ হলে তার শুভ প্রভাব এক লহমায় মুছে যায়। এর সরাসরি প্রভাব পড়ে কর্মজীবন, আর্থিক পরিস্থিতি, স্বাস্থ্য এবং শত্রুতার ক্ষেত্রে। বিশ্বকর্মা পুজোর পর মঙ্গলের এই গোচরে কোন চার রাশির কপালে চিন্তার ভাঁজ পড়তে চলেছে? চোখ রাখা যাক রাশিচক্রে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Mars Transit in Cancer 2026
প্রতীকী ছবি

মিথুন রাশি
মঙ্গলের স্থান পরিবর্তন মিথুন রাশির জাতকদের জন্য একেবারেই অনুকূল নয়। বিশেষ করে বাচনভঙ্গিতে কঠোর সংযম বজায় রাখতে হবে। মুখ থেকে বের হওয়া একটি কটু বাক্যই বিরাট অমঙ্গল ডেকে আনতে পারে। শারীরিক জটিলতা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। মানসিক অস্থিরতা ও অজানা দুশ্চিন্তা মনকে ব্যতিব্যস্ত রাখবে। কুসঙ্গ এড়িয়ে না চললে আচমকা বড় কোনও ক্ষতির সম্মুখীন হতে পারেন।

কর্কট রাশি
স্বয়ং কর্কট রাশিতেই মঙ্গলের নীচস্থ আগমন ঘটবে। ফলে এই রাশির জাতকদের উপর মানসিক ও জাগতিক চাপ চরম আকার নিতে পারে। মায়ের স্বাস্থ্যের অবনতি উদ্বেগের অন্যতম কারণ হবে। যানবাহন চালানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। আকস্মিক বাজে খরচে সাংসারিক বাজেট বিগড়ে যেতে পারে। সেই সঙ্গে গোপন শত্রুদের তৎপরতা বৃদ্ধি পাবে, তাই বিবাদ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

সিংহ রাশি
সিংহ রাশির ক্ষেত্রে এই গোচর মারাত্মক অর্থব্যয়ের সঙ্কেত দিচ্ছে। জমিজমা বা স্থাবর সম্পত্তি সংক্রান্ত যে কোনও সিদ্ধান্ত নিতে হবে ভেবেচিন্তে। সামান্য অসতর্কতায় আইনি প্যাঁচে পড়ার সম্ভাবনা রয়েছে। এমনকী আদালতের দরজাতেও ধাক্কা খেতে হতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টি বেশ চ্যালেঞ্জিং। এই সময় চরম ধৈর্য রক্ষা করা আবশ্যিক।

ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য নীচস্থ মঙ্গল নিয়ে আসছে চরম প্রতিকূলতা। কর্মক্ষেত্রে সহকর্মীদের রাজনীতি বা কূটচালের শিকার হতে পারেন। গুপ্তশত্রুরা পিছন থেকে আঘাত করতে পারে। খাবারের অভ্যাসে লাগাম না টানলে পেটের সমস্যা নিশ্চিত। সন্তানকে ঘিরে তৈরি হতে পারে মানসিক দুশ্চিন্তা। এই সময় অর্থ লেনদেনে অতি সাবধানতা প্রয়োজন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.