Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬
Astrology

ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত প্রখর! বিপদের আগাম আঁচ পান এই ৩ রাশি

বৈদিক জ্যোতিষ বলছে, ১২টি রাশির মধ্যে এমন তিনটি বিশেষ রাশি রয়েছে, যাদের ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটিউশনকে ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। এই তিনটি রাশির তালিকায় আপনি নেই তো?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৮:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৮:১৫

options
link
ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত প্রখর! বিপদের আগাম আঁচ পান এই ৩ রাশি zoom
ভবিষ্যতে কী ঘটতে চলেছে, তা আগেভাগে টের পান?

ভবিষ্যতে কী ঘটতে চলেছে, তা আগেভাগে টের পান? জ্যোতিষীদের মতে, রাশিচক্রের কিছু নির্দিষ্ট গ্রহের প্রভাব এবং তাত্ত্বিক গঠনের কারণে মানুষের মধ্যে তৈরি হয় এক অদ্ভুত অন্তর্দৃষ্টি বা ‘ইনটিউশন’। চোখের সামনে যা দেখা যাচ্ছে, তার ওপারে গিয়েও অনেক কিছু অনুভব করার এক অলৌকিক ক্ষমতা থাকে এঁদের। বৈদিক জ্যোতিষ বলছে, ১২টি রাশির মধ্যে এমন তিনটি বিশেষ রাশি রয়েছে, যাদের ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটিউশনকে ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। এই তিনটি রাশির তালিকায় আপনি রয়েছেন কি?

প্রতীকী ছবি

কর্কট
রাশিচক্রের এই জলতত্ত্বের রাশির অধিপতি স্বয়ং চন্দ্র। জ্যোতিষে চাঁদকে ধরা হয় মন, আবেগ এবং ভাবাবেগের কারক হিসেবে। ফলে কর্কট রাশির জাতক-জাতিকারা স্বাভাবিকভাবেই অত্যন্ত সংবেদনশীল হন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোনও স্থান বা মানুষের চারপাশের ইতিবাচক বা নেতিবাচক শক্তি এরা খুব সহজেই শুষে নিতে পারেন। কোনও দৃশ্যমান সংকেত ছাড়াই এরা মনের ভেতরের গভীর এক সংকেত থেকে বুঝতে পারেন ভবিষ্যতে কী হতে চলেছে। এই বিশেষ ক্ষমতাই এদের ভিড়ের মাঝে আলাদা করে তোলে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃশ্চিক
রহস্যময় রাশি হিসেবে বৃশ্চিকের জুড়ি মেলা ভার। মনের কথা গোপন রাখতে ভালোবাসলেও অন্যের মন পড়ার অনন্য ক্ষমতা থাকে এদের। জ্যোতিষ মতে, বৃশ্চিক রাশির ইনটিউশন সবচেয়ে বেশি প্রখর হয়। যেকোনও মানুষের আচার-আচরণ বা পরিবেশের সূক্ষ্ম পরিবর্তন এরা মুহূর্তের মধ্যে ধরে ফেলতে পারেন। আগাম বিপদের গন্ধ পেলে এরা চুপচাপ নিজেদের প্রস্তুত করেন এবং সমস্যার সমাধানের পথও বের করে ফেলেন।

horoscope daily horoscope on 19 june
প্রতীকী ছবি

মীন
জলতত্ত্বের আর এক রাশি মীন। এরা অত্যন্ত সংবেদনশীল এবং কল্পনাপ্রবণ হলেও এদের অন্তর্দৃষ্টি অত্যন্ত শক্তিশালী। চারপাশের মানুষের মানসিক অবস্থা এবং ভবিষ্যতের কিছু ঘটনার পূর্বাভাস পাওয়ার ক্ষেত্রে মীন রাশির জুড়ি নেই। এই অলৌকিক ইনটিউশন এদের ব্যক্তিগত সম্পর্ক পরিচালনা করা থেকে শুরু করে যেকোনও সৃজনশীল কাজ কিংবা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঠিক পথ দেখায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.