Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Ajker Rashifal

৯ ফেব্রুয়ারি রাশিফল: অর্থলাভ বৃশ্চিক রাশির! মানসিক চাপ কমবে কাদের?

জেনে নিন আপনার আজকের রাশিফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১২:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১২:৫০

options
link
৯ ফেব্রুয়ারি রাশিফল: অর্থলাভ বৃশ্চিক রাশির! মানসিক চাপ কমবে কাদের? zoom

জীবন ভালো-মন্দের মিশেলে গড়া। অপ্রত্যাশিত ঘটনাগুলো প্রায়শই আমাদের সামনে হঠাৎ করে চলে আসে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল।

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

Advertisement

মেষ রাশি: বাবার পরামর্শ কাজে লাগালে কর্মক্ষেত্রে উপকার পাবেন। অফিসে দিনটি ভালো যাবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। বাইরের খাবার এড়িয়ে চলুন। পরিবারে খুশির খবর আসতে পারে। স্ত্রীর সঙ্গে সময় কাটান।

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

বৃষ রাশি: বহু দিন ধরে চলা মানসিক চাপ কমবে। স্ত্রীর কাজে অযথা হস্তক্ষেপ করবেন না। এতে অশান্তি বাড়তে পারে। অতিরিক্ত টাকা খরচ হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ভালোই যাবে। ফাঁকা সময়ে বই পড়ুন।

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

মিথুন রাশি: ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। তাতে আর্থিক অবস্থার উন্নতি হবে। কর্মক্ষেত্রে দিনটি ভালোই কাটবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে দারুণ দিন কাটবে। স্ত্রীর থেকে কোনও উপহার পেতে পারেন। 

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

কর্কট রাশি: অতীতে অতিরিক্ত খরচের জন্য আর্থিক সমস্যার মুখে পড়বেন। সারাদিন মেজাজ ভালো থাকবে। বিবাহিতরা খুশির খবর পাবেন। স্বাস্থ্য ভালোই থাকবে।

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

সিংহ রাশি: মদ্যপানের অভ্যাস ছাড়ুন, না হলে বিপদে পড়বেন। পূর্বে করা বিনিয়োগ থেকে লাভ পাবেন। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। বিবাহিতরা বাড়িতে সময় দিন। 

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

কন্যা রাশি: স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন। সঞ্চয়ে মনোযোগ দিন। কর্মক্ষেত্রে সবকিছু আপনার অনুকূলে থাকবে। দিনের শেষে নিজের জন্য সময় বার করুন।

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

তুলা রাশি: আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। কিন্তু একই সময়ে ব্যয়ও ঊর্ধ্বমুখী হবে। ঘরের কাজে নজর দিন। আপনার প্রেমিকাকে মনের কথা বলুন।

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

বৃশ্চিক রাশি: ধৈর্য ধরুন, সাফল্য আসবে। অজনা উৎস থেকে অর্থলাভ হবে। আত্মীয়দের সঙ্গে কাটানো সময় উপকারী হবে। যৌথ ব্যবসায় যাবেন না। বন্ধুর সঙ্গে ভালো সময় কাটবে। কিন্তু মদ্যপান এড়িয়ে চলুন।

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

ধনু রাশি: মদ্যপান করবেন না। অর্থ যে কোনও সময় প্রয়োজন হতে পারে। তাই আর্থিক পরিকল্পনা করুন। যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন। বাচ্চারা তাদের স্কুল প্রোজেক্ট শেষ করতে আপনার সাহায্য নিতে পারে।

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

মকর রাশি: বুদ্ধি কাজে লাগান। দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া ও পাওনাগুলি পুনরুদ্ধার করতে পারবেন। কেউ আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন।

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

কুম্ভ রাশি: পরিবারের কোনও গোপন খবর আপনাকে অবাক করবে। কঠোর পরিশ্রমের ফল পাবেন। এই রাশির শিক্ষার্থী জাতক-জাতিকাদের পড়াশোনায় মন দিতে হবে। আজকে স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে।

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

মীন রাশি: বন্ধুরা আপনাকে কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাতে পারে। যিনি আপনার চিন্তায় লক্ষ্যণীয় প্রভাব ফেলবেন। এই রাশিচক্রের ব্যবসায়ীরা বিনিয়োগে সাবধান হোন। আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন, যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.