আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনও সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।

আরও পড়ুন:
মেষ রাশি: আর্থিক দিক থেকে সাবধানে থাকুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। মানসিক শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

বৃষ রাশি: কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলবে। আর্থিক লাভ হতে পারে, বিশেষত পুরোনো বিনিয়োগ থেকে। নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা। মানসিক চাপ কমাতে ধ্যান বা যোগ ব্যায়াম করতে পারেন।
আরও পড়ুন:

মিথুন রাশি: পেশাগত জীবনে উন্নতির সুযোগ রয়েছে, বিশেষ করে যারা গণমাধ্যমের সঙ্গে জড়িত। নিজেকে নিয়ন্ত্রণ করুন। ধৈর্য ধরলে ফল পাবেন। পারিবারিক জীবনে কিছুটা চাপ অনুভব হতে পারে।

কর্কট রাশি: কর্মক্ষেত্রে আপনার ক্ষমতা ও নিষ্ঠা প্রশংসিত হবে। তবে, আবেগপ্রবণ হয়ে কোনও বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন, বিশেষ করে লিভারের সমস্যা দেখা দিতে পারে।

সিংহ রাশি: কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারেন। আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। আর্থিক ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে ভাবনাচিন্তা করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল।

কন্যা রাশি: কর্মক্ষেত্রে ছোটখাটো সমস্যা দেখা দেবে। আপনার ধৈর্য এবং বুদ্ধিমত্তা দিয়ে তা সমাধান করতে পারবেন। পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি এড়াতে শান্ত থাকুন। স্বাস্থ্য ভালো রাখতে পর্যাপ্ত বিশ্রাম নিন।

তুলা রাশি: কাজের দায়িত্ব বাড়বে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে। আর্থিক দিক থেকে দিনটি শুভ। প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে পারে।

বৃশ্চিক রাশি: নতুন দায়িত্ব পেতে পারেন। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সমর্থন পাবেন। পারিবারিক জীবনে কিছুটা মনোমালিন্য হতে পারে, তবে তা সাময়িক।

ধনু রাশি: আজ আপনার ভাগ্য আপনার সহায় থাকবে। উচ্চশিক্ষা বা ভ্রমণের পরিকল্পনা থাকলে তা সফল হতে পারে। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর রাশি: আর্থিক ক্ষেত্রে সতর্ক থাকুন, কোনও ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, সতর্ক থাকুন।

কুম্ভ রাশি: অংশীদারিত্বের কাজে সাফল্য আসবে। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা থাকবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

মীন রাশি: সঞ্চয়ের চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতানৈক্য ঘটতে পারে। মানসিক অস্থিরতায় ভুগবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জমি কেলেঙ্কারি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?