Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Ajker Rashifal

৫ আগস্ট রাশিফল: কর্মক্ষেত্রে গোপন শত্রুর জন্য উন্নতিতে বাধা! আপনার ভাগ্যে কী?

জেনে নিন আজকের রাশিফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৫, ১২:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৫, ১২:৪৭

options
link
৫ আগস্ট রাশিফল: কর্মক্ষেত্রে গোপন শত্রুর জন্য উন্নতিতে বাধা! আপনার ভাগ্যে কী? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিফলের বিচারে আগস্ট মাস খুবই গুরুত্বপূর্ণ। সারা মাস জুড়েই রয়েছে নানা শুভ যোগ। জ্যোতিষশাস্ত্রের সামগ্রিক গণনা ও মানুষের জন্মছকের ওপর নির্ভর করে দেখা দেবে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ কিংবা বুধাদিত্য রাজযোগের মতো শুভ ক্ষণ। আজ থেকেই শুরু হচ্ছে এই প্রভাব। ব্যক্তিবিশেষে এই প্রভাব ভিন্ন। জন্মছক ও গ্রহের অবস্থান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কেমন কাটবে আপনার আজকের দিনটি। চলুন, জেনে নেওয়া যাক আজকের রাশিফল (Ajker Rashifal)।

Horoscope: Daily horoscope on 23 June

Advertisement

মেষ রাশি: অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া থেকে বিরত থাকুন। আর্থিক স্থিতাবস্থা বজায় থাকবে। ছোটখাটো ভ্রমণের সুযোগ মিলতে পারে। স্বাস্থ্য ভালোই থাকবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল‌্য। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে।

Horoscope: Daily horoscope on 23 June

বৃষ রাশি: গুরুজনের স্বাস্থ্যের অবনতিতে মানসিক উদ্বেগ। মানসিক শান্তির জন‌্য পূজাপাঠ করতে পারেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। প্রেমের সম্পর্কে উষ্ণতা বজায় থাকবে। বিবাহিত জীবনের উপর চাপ থাকবে। অতিরিক্ত ব্যয় থেকে বিরত থাকুন। 

Horoscope: Daily horoscope on 23 June

মিথুন রাশি: সন্তানের কর্মপ্রাপ্তির জন‌্য মানসিক প্রশস্তি। সম্পত্তি কেনাবেচার সুযোগ ঘটবে। কর্মক্ষেত্রে গোপন শত্রুর জন‌্য উন্নতিতে বাধা। হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন। মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। 

Horoscope: Daily horoscope on 23 June

কর্কট রাশি: পারিবারিক সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে বিবাদ। ধৈর্য ধরুন এবং ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মস্থলে আর্থিক সমস‌্যার জন‌্য বেতন পাওয়া নিয়ে সমস‌্যা। রাজনীতিবিদরা সতর্ক থাকুন। ভ্রমণের যোগ রয়েছে। 

Horoscope: Daily horoscope on 23 June

সিংহ রাশি: আর্থিক ব্যাপারে কোনও সহৃদয় ব্ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। পেশাগত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। বিনিয়োগের জন্য দিনটি ভালো। কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা। প্রেমের সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে পারে। 

Horoscope: Daily horoscope on 23 June

কন্যা রাশি: নববিবাহিতদের দাম্পত‌্য জীবন মধুর হবে। নতুন সম্পত্তি কেনার সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকে সমৃদ্ধি আসবে। সন্তানের দিকে খেয়াল রাখুন। পারিবারিক এবং সামাজিক জীবনে আপনার সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায় কোনও সুযোগ আসতে পারে।

Horoscope: Daily horoscope on 23 June

তুলা রাশি: কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসবে। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ তৈরি হবে। পরিবারে শান্তি ও আনন্দের পরিবেশ থাকবে। বাবা-মায়ের শরীরের প্রতি যত্ন নিন। চিকিৎসায় অতিরিক্ত খরচের সম্ভাবনা।

Horoscope: Daily horoscope on 23 June

বৃশ্চিক রাশি: আর্থিক লাভ হতে পারে। সঞ্চয়ের সুযোগ আসবে। সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি মিটে যাবে।

Horoscope: Daily horoscope on 23 June

ধনু রাশি: কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুযোগ পাবেন। স্ত্রীর মানসিক সমস‌্যার জন‌্য সংসারে অশান্তি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে। নিজেকে সংযত রাখুন। আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় দেখা দেবে। 

Horoscope: Daily horoscope on 23 June

মকর রাশি: পুরোনো কোনও বিনিয়োগ থেকে ভালো ফল পেতে পারেন। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা আসবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। মানসিক শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। ভ্রমণের শুভ যোগ রয়েছে।

Horoscope: Daily horoscope on 23 June

কুম্ভ রাশি: কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। সন্তানের জন্য উদ্বেগ বাড়বে। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক থাকুন।

Horoscope: Daily horoscope on 23 June

মীন রাশি: পারিবারিক ক্ষেত্রে কিছু দায়িত্ব বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্বের সুযোগ আসবে। সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখবেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.