বছরের প্রতিটি দিন নতুন সকাল নিয়ে আসে। সঙ্গে নতুন আশা। গতকাল খারপ গেলেও আজ ভালো কাটবে, সেই আশাতেই টেকে সংসার! দিন ভালো যাবে নাকি, কোনও সমস্যার মুখোমুখি হতে হবে রাশিফল সেই ইঙ্গিতই দেয়। দেখে নিন কেমন কাটবে আজকে আপনার দিন (Ajker Rashifal)।

আরও পড়ুন:
মেষ রাশি: আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। মানসিক শান্তির জন্য মেডিটেশন করুন। গাড়ি চালকেরা সাবধানতা অবলম্বন করুন।

বৃষ রাশি: কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন।
আরও পড়ুন:

মিথুন রাশি: কর্মজীবনে উন্নতির যোগ। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, বিশেষ করে খাদ্যাভ্যাসে। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধান হোন।

কর্কট রাশি: ধৈর্যের সঙ্গে অপেক্ষা করুন। পারিবারিক ক্ষেত্রে কিছু চাপ আসতে পারে। বিশ্বস্ত কাউকে নিজের মনের কথা খুলে বলার সুযোগ পাবেন। ভ্রমণের পরিকল্পনা থাকলে তা স্থগিত রাখুন।

সিংহ রাশি: প্রেমের সম্পর্কে উষ্ণতা বাড়বে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। স্বাস্থ্যের দিকে নজর দিন। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি: আর্থিক ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন থাকতে পারে। বুঝে খরচ করুন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথা বলুন। নিজের ক্রোধকে সংবরণ করুন।

তুলা রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। পরিবারে শান্তি বজায় থাকবে। আর্থিক বিষয়ে ভেবেচিন্তে পদক্ষেপ নিন। ব্যবসায় লাভের সুযোগ রয়েছে।

বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করুন, সাফল্য আসবেই। পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন। নিজের ওপর বিশ্বাস রাখুন।

ধনু রাশি: কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে। তবে মানসিক চাপ বাড়তে পারে, তাই মেডিটেশন বা যোগাভ্যাস করতে পারেন। পিতা-মাতার স্বাস্থ্যের দিকে নজর দিন।

মকর রাশি: আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হোন। নতুন কিছু শেখার সুযোগ মিলবে।

কুম্ভ রাশি: পরিবারে ছোটদের স্বাস্থ্যের দিকে নজর দিন। মানসিক শান্তি বজায় রাখতে প্রকৃতির কাছাকাছি সময় কাটান। ভ্রমণের জন্য দিনটি শুভ।

মীন রাশি: আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে শান্তি বজায় থাকবে। বাতের ব্যথায় কষ্ট পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সন্তানের জন্য উদ্বেগ বাড়বে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
Exclusive: রিয়ালিটি শোয়ে ডেবিউ কোয়েল মল্লিকের, মাতৃত্বের পর ছোটপর্দায় দাপুটে কামব্যাক
-
কথা দিয়েও রাখেনি টিম ইন্ডিয়া! বিশ্বাসভঙ্গের যন্ত্রণায় কামব্যাকের আশা ছাড়ছেন ভুবনেশ্বর
-
‘চন্দ্রনাথ খুনের পিছনে ভাইপো গ্যাং, সুপারি দিয়েছে ২ কোটি’, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর
-
হাসিনা-ঘনিষ্ঠ আরও সাতজনকে ফাঁসির সাজা! অভিযুক্তরা সকলেই দেশছাড়া
-
দ্রুতগতির ট্রেন পিষে দিল তরুণ-তরুণীকে! নিউ ইয়র্কে মৃত ২ ‘ভারতীয়’, ভিডিও ভাইরাল