গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি (Ajker Rashifal)? আসুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুন:
মেষ রাশি: একাধিক উৎস থেকে আয় বাড়তে পারে। আজকে স্বাস্থ্য ভালোই থাকবে। ভ্রমণ পরিকল্পনা বাস্তব রূপ পাবে। গোপন শত্রুর ব্যাপারে সাবধানে থাকুন।

বৃষ রাশি: আর্থিক অবস্থা ঠিক থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি যোগ লক্ষ্য করা যাচ্ছে। নতুন সম্পত্তি কেনার সুযোগ আসবে। পরিবারের পূর্ণ সমর্থন পাবেন।
আরও পড়ুন:

মিথুন রাশি: অপ্রত্যাশিত আর্থিক লাভের যোগ রয়েছে। কন্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু গোলযোগ সৃষ্টি হতে পারে। মাথা গরম করবেন না। শরীর ঠিক রাখতে যোগব্যায়াম করুন।

কর্কট রাশি: ভুল বোঝাবুঝি এড়াতে আত্মীয়দের সঙ্গে সাবধানে কথা বলুন। আর্থিক ভারসাম্য বজায় থাকবে। কোথাও ঘুরতে যেতে পারেন।

সিংহ রাশি: আয় বৃদ্ধি ঘটবে। পারিবারিক অবস্থা ঠিক করবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। বাবা-মাকে সময় দিন।

কন্যা রাশি: মাথা ঠান্ডা রাখুন। ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন। দিনের শেষে পরিবারকে সময় দিন। দিনের শেষটি দারুণ কাটবে।

তুলা রাশি: আজকের দিনে একটু থামুন। শান্ত থাকুন। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা না করাই শ্রেয়। অফিসের কাজে তাড়াহুড়ো করবেন না।

বৃশ্চিক রাশি: আজকে কিছু কাজ খুব সহজেই করতে পারবেন। অর্থনৈতিক দিক ভালোই থাকবে। দিন শেষে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

ধনু রাশি: প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। নতুন কর্মস্থলে সকলকে মানিয়ে চলার চেষ্টা করুন। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকবেন না। শারীরিক সমস্যা হতে পারে।

মকর রাশি: কর্মক্ষেত্রে ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে। সন্তানের কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসবে। গৃহঋণের আবেদন করার আগে সব দিক খতিয়ে দেখে নিন।

কুম্ভ রাশি: অফিসের রাজনীতি চাপের কারণ হতে পারে। বাড়িতে ঝামেলা বাড়াবেন না। পরিবারে কোনও নতুন দায়িত্ব আসতে পারে। সম্পত্তি কেনার দিকে একধাপ এগোতে পারেন।

মীন রাশি: প্রিয়জনের সঙ্গে সময় কাটান। আপনাকে তরতাজা করে তুলবে। রাস্তার খাবার এড়িয়ে চলুন। পেটের অসুখ ভোগাতে পারে। পরিবারের সঙ্গে ঘুরতে যেতে পারেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মধ্যরাতে পুলিশের অভিযান, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার সব্যসাচী দত্ত
-
ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!