Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Shani Dev

পিছু ছাড়ছে না সমস্যা, এই ৭ ভুল করেননি তো? শনি ছারখার করে দেবে জীবন!

হিন্দু ধর্ম অনুযায়ী শনিদেব  কর্মফল, ন্যায়বিচারের দেবতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৮:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৮:৩৪

options
link
পিছু ছাড়ছে না সমস্যা, এই ৭ ভুল করেননি তো? শনি ছারখার করে দেবে জীবন! zoom
পিছু ছাড়ছে না সমস্যা, এই ৭ ভুল করেননি তো? শনি ছাড়খার করে দেবে জীবন!
Advertisement

সমস্যায় পড়লেই অধিকাংশের মুখেই শোনা যায়, ‘শনির দশা চলছে।’ কারণ, হিন্দু ধর্ম অনুযায়ী শনিদেব  কর্মফল, ন্যায়বিচারের দেবতা। তাই যে কোনও খারাপের নেপথ্যে ধরে নেওয়া হয় শনি গ্রহকে। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে অন্য কথা। কাউকে কষ্ট বা শাস্তি দেওয়া এই গ্রহের উদ্দেশ্য নয়। কঠিন অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তিগত বিকাশে সহযোগিতা করেন শনি।  হয়। এতে যে কেউ দায়িত্বশীল ও আরও সৎ হন। তবে জ্যোতিষবিদরা একথাও বলেন যে, কয়েকটি স্বভাব শনির একেবারে না-পসন্দ। এগুলো করলে ভয়ংকর কঠোর শাস্তি দেন শনি। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলো কী কী।

১. বলা হয়, শনিগ্রহের সঙ্গে শৃঙ্খলার গভীর সম্পর্ক। আপনি যদি পরিশ্রমের পরিবর্তে সহজ পথে লক্ষ্য পূরণের চেষ্টা করেন, তাহলে কিন্তু হবে না। এক্ষেত্রে শনির দৃষ্টিতে পদে পদে সমস্যার মুখে পড়তে হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ, শর্টকাট মোটেই পছন্দ নয় শনিদেবের। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই বাধা-বিপত্তিগুলোর উদ্দেশ্য হল ধৈর্য এবং সঠিক পদ্ধতিতে কাজের গুরুত্ব শেখানো।

Advertisement

২. বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিকে শ্রমিক শ্রেণির প্রতিনিধি বলে মনে করা হয়। আপনি যদি অধঃস্তন কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেন তাতে রুষ্ট হন শনিদেব। সহানুভূতিশীল, ন্যায়পরায়ণ, ও শ্রদ্ধাশীল মনোভাব পছন্দ তার।

হিন্দু ধর্ম অনুযায়ী শনিদেব  কর্মফল, ন্যায়বিচারের দেবতা।

৩. প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করেন না অনেকেই। এই স্বভাব একেবারেই পছন্দ নয় শনিদেবের। যারা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেন তাঁদের ব্যক্তিগত ও কর্মজীবনে বাধা বিপত্তি লেগেই থাকেই। সম্মানহানির ঘটনাও ঘটে।

৪. শনিদেব অত্যন্ত দায়িত্ববান। আশপাশের অনেকেই আছেন যারা দায়িত্বপালন করতে চান না। পরিবার, বন্ধুবান্ধব হোক বা কর্মস্থল-কোনও ক্ষেত্রেই দায়িত্ব পালন করেন না। এদের ক্ষেত্রে সহজ কাজও কঠিন করে দেন শনিদেব।

৫. সাফল্য আনন্দদায়ক হওয়াই স্বাভাবিক, তবে তা অহংকারের কারণ হয়ে গেলেই রুষ্ট হন শনিদেব। হিন্দুধর্মে বিশ্বাস করা হয় যে, শনি গ্রহ অহংকার নয়, বিনয় পছন্দ করে। কিছু অর্জনের আনন্দে যদি অহংকারী হয়ে যান তখন জীবন আপনাকে এমন পরিস্থিতির মুখোমুখি করতে পারে যা আপনাকে বুঝিয়ে দেবে, পা মাটিতেই রাখতে হয়।

৬. ন্যায়ের গ্রহ হিসেবে পরিচিত শনিদেব ন্যায়পরায়ণতাকে সবথেকে বেশি গুরুত্ব দেন। অসৎ উপায়ে কিংবা অন্যকে ব্যবহার করে সম্পদ, খ্যাতি বা সাফল্য অর্জন করলে তা নেতিবাচক কর্মফল ডেকে আনে বলেই মনে করা হয়।

৭. অবশ্যই মনে রাখবেন, ধারাবাহিক প্রচেষ্টাকে পুরস্কৃত করেন শনিদেব। দীর্ঘমেয়াদী সুফল লাভের জন্য বা লক্ষ্য পূরণের জন্য কাজ করে যান। কোনও সহজ পথ অবলম্বন করবেন না। তাহলেই আর চিন্তা নেই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.