বিশ্বকে ‘দাদাগিরি’ থেকে মুক্ত করতে হবে। ব্রিকসের মাধ্যমে গ্লোবাল সাউথকে বিশ্বের দরবারে আরও শক্তিশালী করতে হবে। সামিটের শেষ লগ্নে ইঙ্গিতবাহী মন্তব্য করলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী দিনে ব্রিকসের সদস্যসংখ্যা বাড়াতেও জোর দিয়েছেন তিনি। বেঁধে দিয়েছেন পাঁচটি লক্ষ্যও। জিনপিংয়ের এই মন্তব্যে স্পষ্ট, আমেরিকা তথা ডোনাল্ড ট্রাম্পের ‘গাজোয়ারি’ মোটেই সহ্য করা হবে না। কিন্তু সেটা করতে গিয়ে কি পাকিস্তানকেও ব্রিকসের সদস্যপদ দেওয়া হবে?
রবিবার জিনপিং বলেন, “প্রত্যেক দেশের কথা মেনেই আন্তর্জাতিক আইন তৈরি হওয়া উচিত। কেউ শক্তিশালী মানেই সেই দেশ সঠিক, এই ধারণা একেবারে নস্যাৎ করা দরকার। গ্লোবাল সাউথ সবসময় চেষ্টা করেছে আন্তর্জাতিক আইন যেন সকলের পক্ষে সমানভাবে প্রযোজ্য হয়, কোনওরকম দ্বিচারিতা যেন না থাকে।” মনে করা হচ্ছে, নাম না করে ট্রাম্পের দাদাগিরিকেই বিঁধেছেন চিনা প্রেসিডেন্ট। ব্রিকসকে আগামী দিনে আরও শক্তিশালী করে তুলতে পাঁচটি উদ্যোগের প্রস্তাবও দিয়েছেন জিনপিং। তাঁর বার্তা, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, বাণিজ্য এবং বিনিয়োগ, ডিজিটাল শিল্পের মতো একাধিক বিষয়ের উপর ভিত্তি করে ব্রিকসের সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়বে। শক্তিশালী হবে জোট।
আরও পড়ুন:
তবে জিনপিংয়ের বক্তৃতায় ‘গ্রেটার ব্রিকস’ শব্দটি বিশেষভাবে উল্লেখযোগ্য। চিনা প্রেসিডেন্টের মতে, গ্লোবাল সাউথের বিকাশের জন্য ‘গ্রেটার ব্রিকস’ দেশগুলির ভূমিকা অপরিসীম। উল্লেখ্য, ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিকস গঠিত হয়েছিল। কিন্তু পরবর্তীকালে একাধিক দেশকে এই গোষ্ঠীতে সদস্যপদ দেওয়া হয়েছে। এই দেশগুলিকেই চিন অনেক সময় ‘গ্রেটার ব্রিকস’ বলে থাকে। জিনপিং মনে করছেন, গ্লোবাল সাউথকে শক্তিশালী করতে এই ‘গ্রেটার ব্রিকসে’র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই বক্তব্যের সূত্র ধরেই কি পাকিস্তানকে ব্রিকসের সদস্যপদ দেওয়া হবে? ২০২৩ সালেই ব্রিকস জোটে যোগ দিতে আবেদন জানায় পাকিস্তান। এই মুহূর্তে ব্রিকসে যোগ দেওয়ার জন্য ২৯টি দেশের আবেদনপত্র ঝুলে রয়েছে। এর মধ্যে রয়েছে পাকিস্তানও। সূত্র বলছে, পাকিস্তানের ব্রিকসে সংযুক্তিতে সায় রয়েছে চিনের। পরবর্তী ব্রিকস সামিট হবে চিনেই। সেসময়ে কি পাকিস্তানকে জোটে নিতে জোরদার চেষ্টা করবে বেজিং? যদিও ব্রিকস সম্মেলনভুক্ত দেশগুলির মধ্যে নয়াদিল্লির ভেটো ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতাকে কাজে লাগিয়েই পাকিস্তানের ব্রিকসে ঢোকা আটকেছে ভারত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভূতনিতে লাইফ জ্যাকেট গায়ে নৌকায় রোগী দেখছেন সরকারি চিকিৎসক, বাড়ছে ক্ষোভ
-
‘মোদিকে যা দিয়ে…’! রাখির কুকথায় কঙ্গনার তোপ, ‘তোকে কেউ ঝাড়ুদারেরও চাকরি দেবে না’
-
শিক্ষকদের সম্মানে ডিসানে ‘গুরু প্রণাম’, হৃদ্স্বাস্থ্য থেকে ডায়াবেটিস নিয়ে আলোচনা
-
নিজেকে ভারতীয় রাগবি দলের সদস্য বলে দাবি, গুরুগ্রামে বাইকার তরুণীকে ধাক্কা দেওয়া যুবক আসলে কে?
-
তিন বছরে তৃতীয়বার, উত্তরপ্রদেশে আম্বেদকরের মূর্তি ভাঙচুর!