Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Mohan Bhagwat

‘হুমকি’ দিয়েছিলেন মামদানি, তারপরই নিউ ইয়র্কে ভাগবতের কর্মসূচির আয়োজকদের এক্স অ্যাকাউন্ট ব্লক

আগামী ২৯ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে সভা করার কথা রয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবতের। ওই অনুষ্ঠান ঘিরে অহেতুক বিতর্ক বাঁধানোর চেষ্টা হচ্ছে মার্কিন মুলুকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৮:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৮:৫৬

options
link
‘হুমকি’ দিয়েছিলেন মামদানি, তারপরই নিউ ইয়র্কে ভাগবতের কর্মসূচির আয়োজকদের এক্স অ্যাকাউন্ট ব্লক zoom
মোহন ভাগবত ও নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ফাইল ছবি।
Advertisement

আগামী ২৯ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে সভা করার কথা রয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবতের। ওই অনুষ্ঠান ঘিরে অহেতুক বিতর্ক বাঁধানোর চেষ্টা হচ্ছে মার্কিন মুলুকে। ইতিমধ্যেই সভার বিরোধিতা করেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। এরই মধ্যে ওই সভার আয়োজকদের তরফে বিস্ফোরক অভিযোগ করা হল। ভাগবতের সভার আয়োজকদের দাবি, ষড়যন্ত্র করে তাঁদের এক্স অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।

সরসংঘপ্রধানের নিউ ইয়র্কের কর্মসূচির আয়োজক সংস্থা ‘আমেরিকান হিন্দুজ ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’ (অ্যাহেড)। তাঁদের এক্স অ্যাকাউন্ট বেশ কিছুক্ষণ ব্লক ছিল। বৃহস্পতিবার সেই ‘ব্লক’ হওয়া এক্স অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। তবে ওই সংস্থার দাবি, তাঁদের সংগঠনের বিরোধীরা অসৎ উদ্দেশ্যে ষড়যন্ত্র করে এক্স অ্যাকাউন্ট ব্লক করার চেষ্টা করেছিল। বটের মাধ্যমে এক্স হ্যান্ডলটি ব্লক করিয়েছিল। সবটাই বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।

Advertisement

আসলে শতবর্ষ উপলক্ষে বিশ্বব্যাপী প্রচার অভিযান শুরু করেছে আরএসএস। সেই লক্ষেই গত ২৫ আগস্ট আমেরিকায় এসেছেন মোহন ভাগবত (Mohan Bhagwat)। আমেরিকার পর তিনি কানাডা ও ব্রিটেনে সফর করবেন। ২৯ শে আগস্ট, তিনি নিউইয়র্কে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশনস’-এ আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশে ভাষণ দেবেন। অনুমান করা হচ্ছে এই অনুষ্ঠানে প্রায় ৫,০০০ মানুষ আসতে পারেন। কিন্তু ওই অনুষ্ঠানে প্রবল আপত্তি রয়েছে নিউ ইয়র্কের মেয়র মামদানির।

তিনি ইতিমধ্যেই বলে দিয়েছেন, “আমি এই সমাবেশকে কোনওভাবেই সমর্থন করি না। তবে কোনও ব্যক্তিগত অনুষ্ঠান বাতিল করার ক্ষমতা শহরের মেয়রের রয়েছে কিনা তা আমি ঠিক জানি না।” ঠিক তারপরই অনুষ্ঠানের আয়োজক সংস্থা অ্যাহেডের এক্স হ্যান্ডেল ব্লক হওয়ায় বিতর্ক শুরু হয়। তবে দ্রুত সেটি পুনরুদ্ধার হওয়ায় এক্স-এর গ্রাহক পরিষেবা ও সহায়তা টিম ‘এক্স সাপোর্ট’-কে ধন্যবাদ জানিয়েছে ভাগবতের কর্মসূচির আয়োজনকারী সংস্থা। তবে একই সঙ্গে তাঁদের বার্তা, “বিরোধীরা এখনও সক্রিয়।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.