Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Donald Trump

‘দারুণ চুক্তি করব’, দ্বিতীয় বৈঠকের আগে মন্তব্য ট্রাম্পের, যুদ্ধবিরতি নিয়ে কী বললেন?

সূত্রের খবর, ওয়াশিংটন এমন একটি চুক্তির জন্য চাপ তৈরি করছে যাতে বিশ্ব বাজার স্থিতিশীল হয় এবং অপরিশোধিত তেলের দাম হ্রাস পায়। একইসঙ্গে তারা চাইছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতাও যাতে খর্ব হয়। অন্যদিকে, তেহরান তাদের উপর চাপানো সমস্ত নিষেধাজ্ঞা থেকে মুক্তি চাইছে এবং তারা পারমাণবিক কর্মসূচি অক্ষুণ্ণ রাখতে চায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৯:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৯:৩৪

options
link
‘দারুণ চুক্তি করব’, দ্বিতীয় বৈঠকের আগে মন্তব্য ট্রাম্পের, যুদ্ধবিরতি নিয়ে কী বললেন? zoom
যুদ্ধবিধ্বস্ত ইরান। ফাইল ছবি।

বুধবার শেষ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধবিরতির মেয়াদ। এদিকে দ্বিতীয় দফার বৈঠকে যোগদান নিয়ে এখনও অনিশ্চিত ইরান। তার মধ্যেই এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, “তেহরানের সঙ্গে আমরা দারুণ চুক্তি করব।” একইসঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিয়েও মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এই রক্তপিপাসু মানুষদের সঙ্গে ৪৭ বছর ধরে অন্যান্য প্রেসিডেন্টরা যা করেছেন, তার থেকে আমরা ভালো কাজ করেছি। তাঁদের বিরুদ্ধে আমরা শক্তিশালী অবস্থান নিয়েছি।” তিনি আরও বলেন, “আমেরিকা সফলভাবে তাদের মোকাবিলা করেছে। আগামী দিনে দু’দেশের যুগান্তকারী অগ্রগতি সম্ভব। এবার ইরানকে সিদ্ধান্ত নিতে হবে। হয় তারা সুযোগ কাজে লাগাক কিংবা পরিণতির মুখোমুখি হোক।” যুদ্ধবিরতির মেয়াদ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “যুদ্ধবিরতির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। কারণ, আমাদের হাতে আর সময় নেই। যদি এই সময়সীমার মধ্যে যদি চুক্তি না হয়, তাহলে আমরা ইরানে ফের সামরিক অভিযান শুরু করব। আমাদের সেনা খুবই শক্তিশালী। আমরা যুদ্ধে জয়লাভ করেছি।” 

Advertisement

সূত্রের খবর, ওয়াশিংটন এমন একটি চুক্তির জন্য চাপ তৈরি করছে যাতে বিশ্ব বাজার স্থিতিশীল হয় এবং অপরিশোধিত তেলের দাম হ্রাস পায়। একইসঙ্গে তারা চাইছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতাও যাতে খর্ব হয়। অন্যদিকে, তেহরান তাদের উপর চাপানো সমস্ত নিষেধাজ্ঞা থেকে মুক্তি চাইছে এবং তারা পারমাণবিক কর্মসূচি অক্ষুণ্ণ রাখতে চায়। তাই দর কষাকষির জন্য তারা হাতিয়ার করছে হরমুজ প্রণালীকে। ইরান সরকারের এক কর্তা বলেন, “আলোচনায় যোগদানের বিষয়টি নিয়ে ইরান পর্যালোচনা করছে। যদিও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.