Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Israel Strike Iran Oil Field

তেহরানের ৩০ তেলের ডিপোতে হামলা ‘দায়িত্বজ্ঞানহীন’ ইজরায়েলের, চটে লাল ‘বন্ধু’ আমেরিকাও!

মুহূর্তে কী বার্তা দিল ওয়াশিংটন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৬:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৬:৩৫

options
link
তেহরানের ৩০ তেলের ডিপোতে হামলা ‘দায়িত্বজ্ঞানহীন’ ইজরায়েলের, চটে লাল ‘বন্ধু’ আমেরিকাও! zoom
Advertisement

বেছে বেছে তেহরানের তেলের ডিপোগুলিতে হামলা চালিয়েছে ইজরায়েল (Israel Strike Iran Oil Field)। তিরিশটি তেলের ডিপোয় হামলা চালানো হয়েছে বলে খবর। যার জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় তেহরানের আকাশ। ধোঁয়ার কুণ্ডলী এতটাই বড় যে পার্শবর্তী এলাকা কারাজ থেকেও তেহরানের আকাশের ধোঁয়া দেখা গিয়েছে। একাধিক ভিডিতে দেখা গিয়েছে রাজপথের দু’পাশে আগুনের নদী! তেল আভিভ যে এভাবে তেলের ডিপোয় হামলা চালাবে তা নাকি বুঝতে পারেনি ‘বন্ধু’ আমেরিকাও।

সংবাদমাধ্যমের রিপোর্টের দাবি, মার্কিন সেনা রীতিমতো হকচকিয়ে গিয়েছিল এই হামলা দেখে। জানিয়েছিল, ”এমন হামলা মোটেও ভালো লাগছে না।” ইজরায়েলি সেনার এক সূত্রের দাবি, ওয়াশিংটনের তরফে তাদের উদ্দেশে বার্তা পাঠানো হয়, ”WTF”। এমন অশ্লীল প্রতিক্রিয়াই নাকি জানিয়েছিল তারা।

Advertisement

প্রকাশ্যে এসেছে তেহরানে থাকা সিএনএন-এর এক সাংবাদিকের ভিডিও। তিনি দাবি করেছেন, তেলের ডিপোতে হামলা হয় শনিবার রাতে। পরদিন সকালে মেঘহীন আকাশ থেকে আচমকা বৃষ্টিপাত শুরু হয়। জলের মধ্যে মিশ্রিত ছিল তেল। রবিবার সকালেও শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল তেহরানবাসীর। কারণ আগুন নিভলেও তখনও বাতাসে কালো ধোঁয়ার রেশ থেকে গিয়েছিল। তবে ইরানের তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, তেলের ডিপোতে হামলার পরেও মূল রিজার্ভারগুলি অক্ষত রয়েছে। কিন্তু ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে যেন প্রলয়ের ছাপ লক্ষ করেছেন নেটিজেনরা। আকাশময় আগুনের হলকা ও ধোঁয়ার দৃশ্য দেখে চমকে গিয়েছেন সকলে।

উল্লেখ্য, ইজরায়েলের হামলায় আহত ইরানের নয়া সুপ্রিম লিডার আয়াতোল্লার পুত্র মোজতবা খামেনেই! ইহুদি সংবাদমাধ্যম টাইমস অফ ইজরায়েল ইরানের সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে। জানা যাচ্ছে, যুদ্ধের জেরেই আহত হয়েছেন মোজতবা। যদিও তাঁর আঘাত সম্পর্কে বিশদে কিছুই জানা যায়নি। কবে কোন হামলায় তিনি আহত হয়েছেন সে বিষয়েও কিছু জানায়নি তেহরান।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.