গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইজরায়েল যৌথ হামলা দিয়ে শুরু হয়েছিল যুদ্ধ। যা এখনও অব্যাহত। এই সংঘাতে পালটা দিয়েছে তেহরানও। সব মিলিয়ে এই কয়েক মাসে যুদ্ধে প্রাণ দিয়েছেন ১৮ জন মার্কিন সেনা। আহত ৭৫৭ জন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তরফে এই তথ্য জানানো হয়েছে।
কয়েকদিন আগেই ইরানের তরফে ঘোষণা করা হয়েছে, আমেরিকার কোনও সেনা জওয়ানকে হত্যা করলে হত্যাকারীকে ৩০ হাজার ডলার অর্থাৎ ২৮ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কোনও মহিলা যদি এই কাজ করেন সেক্ষেত্রে পুরস্কারের অঙ্ক হবে দ্বিগুণ। অর্থাৎ ৬০ হাজার ডলার। এমনকী যে অস্ত্রে মার্কিন সেনার মৃত্যু হবে তা তুলে রাখা হবে মিউজিয়ামে। সম্প্রতি এই ঘোষণা করেছেন ইরানের কমান্ডার-ইন-চিফ আমির হাতামি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আমেরিকা দূর থেকেই ইরানের উপর হামলা চালিয়েছে। ইরানে স্থল অভিযান নিয়ে নানা জল্পনা উঠলেও এখনও পর্যন্ত সেখানে সেনা পাঠানোর বিষয়ে কোনও বার্তা দেননি ট্রাম্প। এবার জানা গেল এই সংঘাতে প্রাণ হারিয়েছেন বেশ কিছু মার্কিন সেনা। আহতও বহু।
আরও পড়ুন:
আমেরিকার সামরিক শক্তি যে কতখানি ঠুনকো তা ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে বলে জানিয়েছে ইরান। তাদের মতে, পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীতে আমেরিকার প্রবেশের কোনও অধিকার নেই। তাদের ওখান থেকে পালাতেই হবে।
উল্লেখ্য, ইরান ও আমেরিকার শান্তিচুক্তির ৬০ দিনের মেয়াদ ফুরিয়েছে। অবশ্য অনেক আগে থেকেই এই চুক্তি শিকেয় উঠেছিল। আনুষ্ঠানিকভাবে মেয়াদ শেষ হওয়ার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হরমুজ আমেরিকার দখলে। এই দাবি সামনে আসতেই শুরু হয়ে যায় নয়া বিতর্ক। এদিকে এই ঘটনার পর পালটা ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফের তরফে এক বিবৃতি সামনে আসে। যেখানে তিনি বলেন, ‘দুই দেশের সমঝোতা অনুযায়ী ইরানকে দেওয়া প্রতিশ্রুতিগুলি যতদিন না আমেরিকা বাস্তবায়িত করছে ততদিন হরমুজ বন্ধ রাখা হবে।’ এহেন পরিস্থিতিতে যুদ্ধের আঁচ আরও গনগনে হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
৬ মাস উর্দু শিখে পাক জাতীয় সঙ্গীত গাইলেন ব্রিটিশ গায়িকা, ভারতের ‘জন গণ মন’ নিয়ে কী বললেন?
-
বাঁকুড়ায় সিজেপি কর্মীর বাবা ‘খুনে’ ধৃত এফআইআরে থাকা ৫, কোন পথে এগোচ্ছে তদন্ত?
-
জীবসেবাই শিবসেবা! সঞ্চয়ের দেড় লক্ষ টাকা অসমের বন্যাদুর্গতদের দান, ভাইরাল ১০৩ বছরের মহিলা
-
ছাত্র সংঘাতে বিক্ষত নন্দলালের শিল্প, যাদবপুরের গেটে আবারও স্বগরিমায় ‘গর্বে’র প্রতীক
-
বাংলাদেশের রাষ্ট্রপতি পদে শপথ মির্জা ফখরুল, লাল গোলাপ তুলে দিলেন তারেক