সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিভারী বৃষ্টির জেরে এবার বন্যার কবলে ভিয়েতনাম। প্রাকৃতিক দুর্যোগের জেরে এখনও পর্যন্ত ভিয়েতনামের মধ্যাঞ্চলে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। জলের নিচে চলে গিয়েছে ১৬ হাজার ৫০০টি বাড়ি। নষ্ট হয়েছে ৫.৩ হাজার হেক্টর জমির ফসল। সাধারণ মানুষকে বিপজ্জনক স্থান থেকে উদ্ধার করতে কোমর বেঁধে নেমেছে উদ্ধারকারী দল।
সরকারি রিপোর্ট অনুযায়ী, গত কয়েকদিন ধরে অকাল বর্ষণের জেরে নাজেহাল অবস্থা দেশের। দেশের মধ্যাঞ্চলের প্রধান চারটি শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বন্যায় জলের নিচে চলে গিয়েছে বেশিরভাগ অঞ্চল। ৩৫ জনের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ আরও ৫ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন ৬০ জনের বেশি। রবিবার সরকারের তরফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ৫ হাজার ৩০০ হেক্টর জমির ফসল সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে। ৮০০ হেক্টর জমির ফলের গাছ নষ্ট হয়েছে। ৪২ হাজারের বেশি গবাদি পসুর মৃত্যু হয়েছে। এখনও জলের নিচে সাড়ে ১৬ হাজার ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলির জন্য ১৭.০৯৩ বিলিয়ন ডলার অনুমোদন করা হয়েছে সরকারের তরফে।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই ভয়াবহ টাইফুন আছড়ে পরেছিল ভিয়েতনামের হুং ইয়েন এবং নিন বিন প্রদেশে। যার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দেশটির উপকূলীয় অঞ্চল। সেই বিপর্যয় সামলে ওঠার পরই ভিয়েতনামে শুরু হয় অকালবৃষ্টি। গত আগস্ট মাসে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় প্রদেশ দিয়েন বিয়েনে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৮জনের মৃত্যু হয় এবং ৩জন নিখোঁজ হন। ফের বন্যার কবলে পড়ল ভিয়েতনাম।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?