Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Asim Munir

‘আইডি দেখান’, জার্মানিতে গিয়ে অস্বস্তিতে পাক সেনাপ্রধান মুনির! কেন আটকালেন নিরাপত্তারক্ষীরা?

জার্মানিতে গিয়ে কার্যত অস্বস্তিতে পড়তে হল আসিম মুনিরকে! মিউনিখের একটি সম্মেলনে আইডি দেখানোর পরেই পাক সেনাপ্রধানকে প্রবেশের অনুমতি দেওয়া হল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৩:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৩:২৯

options
link
‘আইডি দেখান’, জার্মানিতে গিয়ে অস্বস্তিতে পাক সেনাপ্রধান মুনির! কেন আটকালেন নিরাপত্তারক্ষীরা? zoom
ছবি: ভাইরাল ভিডিও থেকে।

জার্মানিতে গিয়ে কার্যত অস্বস্তিতে পড়তে হল আসিম মুনিরকে! মিউনিখের একটি সম্মেলনে আইডি দেখানোর পরেই পাক সেনাপ্রধানকে প্রবেশের অনুমতি দেওয়া হল।

মিউনিখের একটি নিরাপত্তা সংক্রান্ত সম্মেলনে গিয়েছিলেন মুনির এবং তাঁর টিম। প্রকাশ্যে আসা একটি ভিডিও (সেটির সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটাল যাচাই করেনি)-য় দেখা গিয়েছে, সম্মেলনে প্রবেশের সময় তাঁর আইডি দেখতে চান বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীরা। মুনিরের সহযোগীকে আইডি দেখাতে বলা হয়। মুনিরের গলায়ও একটি আইডি কার্ড ঝোলানো ছিল। কিন্তু তা উল্টানো ছিল বলে বুঝতে পারছিলেন না নিরাপত্তারক্ষীরা। সেই কারণে আইডি কার্ডটি সোজা করতে বলা হয়। এর জন্য খানিক থমকাতেই হয় পাক সেনাপ্রধানকে!

Advertisement

এই সম্মেলনে মুনিরের উপস্থিতি নিয়েই আপত্তি তুলেছে ‘জয় সিন্ধু মুত্তাহিদা মাহাজ’ নামে একটি রাজনৈতিক সংগঠন। পাকিস্তানের সিন্ধু প্রদেশের বেশ কয়েকটি প্রধান বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক দলের মধ্যে এটিও একটি। এই সংগঠনটিও সিন্ধুদেশকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার পক্ষেই সওয়াল করে। মিউনিখের সম্মেলনের বাইরে তারা বিক্ষোভও দেখিয়েছে। তাদের অভিযোগ, পাকিস্তানের দিনের পর দিন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তার জন্য দায়ী পাকসেনাই। নিরাপত্তা সম্মেলনে মুনিরের উপস্থিতি গভীর আক্ষেপের বিষয় বলে মন্তব্য করে রাষ্ট্রসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানির সরকার এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনকে চিঠি দিয়েছে ‘জয় সিন্ধু মুত্তাহিদা মাহাজ’।

 

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.