ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে চারপাশে প্রেমের মরশুম, আনন্দের আবহ। তারই মধ্যে কার্যত রসভঙ্গ করে বসল হোয়াইট হাউস। এমন দিনে বেশ কয়েকটি কার্ড প্রকাশ করেছে আমেরিকার প্রধান প্রশাসনিক ভবন। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পর ডোনাল্ড ট্রাম্পের উল্লেখযোগ্য কিছু সাফল্য তুলে ধরা হয়েছে তাতে। সবকটির মধ্যে নজর কেড়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিয়ে তৈরি কার্ডটি। চোখ কালো পটিতে ঢাকা, হাত শিকলে বাঁধা – পুরোদস্তুর বন্দির সাজে মাদুরোর ছবি দিয়ে কার্ডে লেখা, ‘আমার হৃদয় দখল করেছ।’ এনিয়ে যথেষ্ট শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। অনেকেই মাদুরোকে নিয়ে এমন মশকরার নিন্দা করেছে।
ভ্যালেন্টাইনস ডে-তে হোয়াইট হাউসের তরফে প্রকাশিত সবকটি কার্ডের মধ্যে নজর কেড়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিয়ে তৈরি কার্ডটি। চোখ কালো পটিতে ঢাকা, হাত শিকলে বাঁধা – পুরোদস্তুর বন্দির সাজে মাদুরোর ছবি দিয়ে কার্ডে লেখা, ‘আমার হৃদয় দখল করেছ।’
আরও পড়ুন:
জানুয়ারি মাসে মাদক মামলায় মসনদ থেকে কার্যত টেনে নামিয়ে আনা হয়েছিল বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। তাঁর বাড়ির বেডরুমে অভিযান চালিয়েছিল মার্কিন ডেল্টা ফোর্স। তৎকালীন প্রেসিডেন্টের যাবতীয় নিরাপত্তাবলয় ভেঙে অপহরণ করে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। গোটা বিশ্বকে স্তম্ভিত করে দেয় আমেরিকার ডেল্টা ফোর্সের অভিযান। ভেনেজুয়েলা থেকে সোজা তাঁদের নিয়ে আসা হয় নিউ ইয়র্কের ব্রুকলিন জেলে। এখানেই সাধারণত বন্দি রাখা হয় ভিভিআইপি-দের। জেল থেকে মাদুরোর যে ছবি প্রকাশ্যে আসে, তা দেখে শিউরে উঠেছিল বিশ্ববাসী। একজন প্রেসিডেন্টের পুরোপুরি বন্দির বেশ! হাত বাঁধা, চোখ বাঁধা। একদিনেই শরীর ভেঙে গিয়েছে অনেকটা। তবে লড়াকু বামপন্থী নেতা সেই অবস্থাতেই আবেগী বার্তা দিয়েছিলেন, “আমরা ঠিক আছি। শান্ত আছি। আপনারা আমাদের রাজপথে দেখতে পাবেন। জনগণের পাশেই মর্যাদার পতাকা ওড়াতে দেখবেন আমাদের। ওরা আমাদের দুর্বল হিসেবে দেখতে চায়। কিন্তু আমরা কোনওরকম দুর্বলতা দেখাব না।”
সেই ছবি ঘুরেফিরে এল ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে’তে। দ্বিতীয় ট্রাম্প জমানায় মাদুরোকে বন্দি ও ক্ষমতাচ্যুত করা অন্যতম সাফল্য বলে তুলে ধরল হোয়াইট হাউস। বন্দি মাদুরোর ছবি দিয়ে ওই কার্ডে লেখা – ‘আমার হৃদয় দখল করেছ।’ সেইসঙ্গে সাফল্যের খতিয়ানের তালিকায় রয়েছে বহু সমালোচিত গ্রিনল্যান্ড ইস্যুও। কুখ্যাত দুষ্কৃতী দলের সদস্যের সঙ্গে ডেমোক্র্যাট সেনেটর ক্রিস ভ্যান হোলেনের বিতর্কিত মদ্যপানও উঠে এসেছে হোয়াইট হাউসের প্রেমদিবসের কার্ডে। তাতে বিশেষ বার্তাও লেখা। তবে সব ছাপিয়ে সবচেয়ে আলোচিত মাদুরোকে বন্দি করার ছবি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্টান্টবাজি’! গুরুত্ব দিতে নারাজ তারেকের সরকার
-
ডিমের ভয়! আলাদত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার