সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনের আগেভাগে বড়সড় টেলিকম নেটওয়ার্ক যড়যন্ত্র রুখে দিল মার্কিন গোয়েন্দা সংস্থা। ওই টেলিকম নেটওয়ার্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ রাষ্ট্রপ্রধানদের জন্য বিপদের হতে পারত বলেই দাবি গোয়েন্দাদের। এমনকী সাধারণ টেলি-পরিষেবাকে বিকল করে দিতে পারত যড়যন্ত্রকারীরা। যদিও উপযুক্ত সময়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম রাষ্ট্রসংঘের সম্মেলনে বক্তব্য রাখবেন ট্রাম্প, যখন গাজা সিটিতে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। বলা বাহুল্য, বারবার ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতনিয়াহুর পাশে দাঁড়িয়েছেন ধনকুবের প্রেসিডেন্ট। ফলে তাঁর বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। এরমধ্যেই টেলিকম নেটওয়ার্ক যড়যন্ত্র। মার্কিন গোয়েন্দাদের দাবি, ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে ১ লক্ষ সিম কার্ড এবং ৩০০টি সিম সার্ভার।
রাষ্ট্রসংঘের সভা হচ্ছে যেখানে তার ৩৫ মাইল (৫৬ কিলোমিটার) ব্যাসার্ধের মধ্যে এই ডিভাইসগুলি সক্রিয় করে মার্কিন কর্মকর্তাদের টেলিফোন হুমকি দেওয়া হচ্ছিল। গোয়েন্দা কর্তাদের বক্তব্য, বাজেয়াপ্ত করা ইলেক্ট্রনিক ডিভাইসগুলি ব্যবহার করে টেলিযোগাযোগ ব্যবস্থায় আক্রমণ করা যেতে পারত। যদিও তার আগেই ষড়যন্ত্র রুখে দেওয়া গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প-সহ অন্য রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা অটুট রাখা গিয়েছে।
সর্বশেষ খবর
-
নামী টলিউড নায়িকার সংসারে চরম অশান্তি! আলাদা বাড়িতে পরিচালক স্বামী, দূরত্ব বাড়ছে সেলেব দম্পতির
-
অবতরণের সময় পাখির ধাক্কা! পাটনায় ১৬৪ যাত্রী-সহ কপালজোরে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া বিমান
-
বৃষ্টি বিপর্যস্ত দিল্লিতে চরমে যানজট, বাতিল ২৬ উড়ান, ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ গুরুগ্রাম প্রশাসনের
-
শাহর সফরের পরেই সীমান্তে ধৃত আফগান যুবক, চিকেনস নেকে চলছিল নজরদারি? মিলল হাওড়া যোগও
-
‘জয় জওয়ান, জয় কিষান’, সেঞ্চুরি করে বার্তা জুরেলের, শ্রীলঙ্কায় ভারতের দাপটের দিনে নজির পন্থের