Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
Iranian Oil Tankers

মার্কিন যুদ্ধজাহাজে হামলা! বদলায় ইরানের ৩ তেলবাহী ট্যাঙ্কার গুঁড়িয়ে দিল আমেরিকা, বাড়ছে যুদ্ধের ঝাঁজ

দিন কয়েক আগেই ইরানে বড়সড় হামলা চালিয়েছে মার্কিন সেনা। মঙ্গলবার তেহরান-সহ একাধিক এলাকায় আকাশ থেকে আছড়ে পড়ে ‘মৃত্যুবাণ’। দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়েবাড়িতেও আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। সেখানে এক শিশু-সহ পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ২১:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ২১:৫৩

options
link
মার্কিন যুদ্ধজাহাজে হামলা! বদলায় ইরানের ৩ তেলবাহী ট্যাঙ্কার গুঁড়িয়ে দিল আমেরিকা, বাড়ছে যুদ্ধের ঝাঁজ zoom
মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার। ছবি: এআই দ্বারা নির্মিত।
Advertisement

যুদ্ধজাহাজে হামলার বদলা! শনিবার মধ্যপ্রাচ্যে পরপর ইরানের ৩টি তেলবাহী ট্যাঙ্কার গুঁড়িয়ে দিল মার্কিন সেনা। একটি বিবৃতিতে  এমনটাই দাবি করেছে আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একইসঙ্গে তারা স্পষ্ট করেছে, ইরানের হামলার কোনও মার্কিন আধিকারিকের ক্ষতি হয়নি।

সেন্টকম তাদের এক্স হ্যান্ডলে লিখেছে, ‘তেহরানের ব্যর্থ হামলার পর, খার্গ দ্বীপের উপকূলে ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)-এর তেলবাহী ট্যাঙ্কার ‘এম/টি ডাউনি’ এবং জাস্কের কাছে ‘এম/টি স্টার্ক ১’-কে ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়া ওমান উপসাগরে তাদের আরও একটি তেলবাহী ট্যাঙ্কার ‘এম/টি কাইলো’ – যা ‘নক্সেন’ নামেও পরিচিত, সেটিকেও গুঁড়িয়ে দিয়েছে মার্কিন বাহিনী। তবে অভিযানের আগে জাহাজের নাবিক ও নৌকর্মীদের জাহাজটি পরিত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল।’ সেন্টকম-এর কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার হুমকি দিয়ে বলেন, “আইআরজিসি-র কাছে বার্তাটি স্পষ্ট হওয়া উচিত: আপনারা যদি আমাদের দু’টি জাহাজে গুলি চালান, তাহলে আপনাদের আরও বড় মূল্য চোকাতে হবে। আমরা আপনাদের তিনটি জাহাজ ধ্বংস করব। আমাদের বাহিনীদের রক্ষায় বিন্দুমাত্র দ্বিধা করব না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, দিন কয়েক আগেই ইরানে বড়সড় হামলা চালিয়েছে মার্কিন সেনা। মঙ্গলবার তেহরান-সহ একাধিক এলাকায় আকাশ থেকে আছড়ে পড়ে ‘মৃত্যুবাণ’। দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়েবাড়িতেও আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। সেখানে এক শিশু-সহ পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। গোটা ইরানে মার্কিন হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। আহতের সংখ্যা শতাধিক। মার্কিন হামলাকে ‘বর্বর অপরাধ’ বলে উল্লেখ করেছিল তেহরান। তার রেশ কাটতে না কাটতেই ফের মার! 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.