বালোচ মারে আগেই পাততাড়ি গুটিয়েছিল চিন। এবার তল্পিতল্পা গোটানোর জোগাড় আমেরিকারও। রিপোর্ট বলছে, পাকিস্তানের সঙ্গে গাঁটছড়া বেঁধে বালোচিস্তানে বিরল খনিজ উত্তোলনের যে স্বপ্নের প্রকল্প শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, তা এখন বিশ বাঁও জলে। করাচি ও ইসলামাবাদে অবস্থিত মার্কিন সংস্থা ‘ইউএস স্ট্র্যাটেজিক মেটালস’ তাদের কাজ বন্ধ করে দিয়েছে। এই ঘটনায় যারপরনাই উদ্বিগ্ন পাকিস্তান।
পাকিস্তানের বিরল খনিজের বেশিরভাগ খাদান অবস্থিত বালোচিস্তানে। এইসব অঞ্চল বালোচ বিদ্রোহীদের অধীনস্থ। কোনও বিদেশি সংগঠন বা পাকিস্তানের সেনাবাহিনী এই এলাকায় পা রাখতে ভয় পায়। বিদ্রোহী অধ্যুষিত এই অঞ্চলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর দেশ আমেরিকাকে ঢোকাতে তাদের সঙ্গে বিরল খনিজের চুক্তি করেছিল পাকিস্তান। তবে সে গুড়ে বালি পড়েছে। তথ্য বলছে, বালোচ হামলার জেরে ওই অঞ্চলে ঢুকতে পারছে না আমেরিকা। খাদান পর্যন্ত যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে বিদ্রোহীরা। যার ফল আগস্ট মাসে বিরল খনিজের প্রথম যে চালান আমেরিকায় পাঠানোর কথা ছিল পাকিস্তানের তা বন্ধ হয়েছে।
আরও পড়ুন:
বালোচ হামলার জেরে ওই অঞ্চলে ঢুকতে পারছে না আমেরিকা। খাদান পর্যন্ত যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে বিদ্রোহীরা।
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রসন্ন করতে হোয়াইট হাউসে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির। সঙ্গে নিয়ে গিয়েছিলেন একটি স্যুটকেস। বিরল খনিজে ভরা সেই স্যুটকেস ট্রাম্পকে দেখান শাহবাজ। এরপরই আমেরিকার সঙ্গে বিরল খনিজ উত্তোলনের চুক্তি হয় পাকিস্তানের। কথা ছিল আগস্ট মাসে বালোচিস্তানের বিরল খনিজের প্রথম চালান পাঠানো হবে আমেরিকায়। তবে বালোচদের প্রতিরোধে সে পরিকল্পনা আপাতত জলে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, ইতিমধ্যেই বালোচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে সেখানকার নাগরিকরা। ১১ আগস্ট দিনটি স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। বালোচদের তরফে আগেই জানানো হয়েছে, তাদের দেশে কোনও বিদেশি শক্তিকে পা রাখতে দেওয়া হবে না। ইতিমধ্যেই ওই অঞ্চলে চিনের বহু প্রকল্পে হামলা চালিয়েছে বালোচরা। নিহত হয়েছেন বহু চিনা নাগরিক। পাকিস্তান চাইছে যে কোনও উপায়ে বালচিস্তানকে ধরে রাখার। যার জেরেই পাকিস্তান আমেরিকাকে বালোচিস্তানে ঢোকানোর চেষ্টা করছিল। তবে পরিস্থিতি যা তাতে এবার আমেরিকাও সেখান থেকে তল্পিতল্পা গোটাতে শুরু করল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সুপ্রিম নির্দেশ উড়িয়ে ‘আরশোলা’কে নোটিস! ‘এত স্পর্ধা?’ জেলাশাসককে তীব্র ভর্ৎসনা প্রধান বিচারপতির
-
বাজারে ছড়িয়ে জাল, মেয়াদোত্তীর্ণ ওষুধ! বড়বাজারে হঠাৎ হানা ইবি এবং ড্রাগ কন্ট্রোলের
-
“আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে”, মনোনয়নপত্র জমা দিয়ে কেন বললেন হুমায়ুনপুত্র?
-
মাঝরাস্তায় সঙ্গমে লিপ্ত কুকুরের লিঙ্গে ধারালো অস্ত্রের কোপ মাংস ব্যবসায়ীর! তারপর যা হল…
-
কলকাতার খাদ্যাভ্যাস বদলের ইতিবৃত্ত, দেবাদিত্য চৌধুরীর বই প্রকাশে পার্ক স্ট্রিটে চাঁদের হাট