আশঙ্কা সত্যি করে মধ্যপ্রাচ্যে ফের শুরু হয়ে গিয়েছে যুদ্ধ। সংযুক্ত আরব আমিরশাহীর তেল ভাণ্ডার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এহেন পরিস্থিতিতে তেহরানকে দুষছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, ”আমরা যুদ্ধ করতে চাইছি না। ওরা বলছে ওরা নাকি প্রণালী নিয়ন্ত্রণ করছে। কিন্তু ওরা করছে না। আমেরিকা ইরানের হামলা থেকে জাহাজগুলিকে রক্ষা করছে।”
আর এই প্রসঙ্গেই তাঁর মুখে উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘প্রোজেক্ট ফ্রিডম’ প্রসঙ্গ। এটি ট্রাম্প সূচিত এক এমন উদ্যোগ, যার উদ্দেশ্যই হল বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন পথ দিয়ে জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পথ দেখিয়ে নিয়ে যাওয়া। হেগসেথ বলেন, এই প্রোজেক্টের লক্ষ্য সফল করতে গেলে ইরানের আকাশসীমা কিংবা জলসীমায় প্রবেশ করার প্রয়োজন নেই মার্কিন সেনার। তবে সেই সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতি শেষ হয়নি। আমেরিকা যুদ্ধ করতে চাইছে না এই মুহূর্তে। যদি হেগসেথ সতর্ক করে দিয়েছেন ইরানকে। জানিয়েছেন, পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়ে ওঠে, তা এড়াতে তেহরানকে অবশ্যই সতর্কতার সঙ্গে পদক্ষেপ করতে হবে।
আরও পড়ুন:
.@SecWar on Project Freedom: “This operation is separate and distinct from Operation Epic Fury. Project Freedom is defensive in nature, focused in scope, and temporary in duration—with one mission: protecting innocent commercial shipping from Iranian aggression.” pic.twitter.com/nieRMAoVAj
— Rapid Response 47 (@RapidResponse47) May 5, 2026
উল্লেখ্য, গত রবিবার নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘ইরান যুদ্ধের কারণে নিরপেক্ষ ও নিরীহ দেশগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের বহু জাহাজ হরমুজে আটকে রয়েছে। আমরা তাদের সাহায্য করব। নিরাপদে তাদের হরমুজ পার করাব।’ কিন্তু তারপরেই খবর ছড়ায়, হরমুজে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজে আক্রমণ শানিয়েছে ইরান। জোড়া মিসাইল আছড়ে পড়েছে মার্কিন নৌসেনার জাহাজে। ইরানের জাতীয় মিডিয়ার তরফ থেকে জানানো হয়, হরমুজে প্রবেশের ঠিক মুখেই মার্কিন যুদ্ধজাহাজে আক্রমণ শানানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ