আচমকা মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করল মার্কিন সেনার একটি পরিবহন বিমান। ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্য অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে। গোটা বিষয়টি ঘিরে ইতিমধ্যেই ঘনাচ্ছে রহস্য।
রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, বোয়িং গ্লোবমাস্টার মডেলের বিমানটির টেইল নম্বর ছিল আমেরিকার। এটি লাটভিয়ার রিগা থেকে মস্কোর উদ্দেশে রওনা দিয়েছিল। তথ্য অনুযায়ী, গত ২৩ আগস্ট বিমানটি ওয়াশিংটনের কাছে অবস্থিত ক্যাম্প স্প্রিংস বিমানঘাঁটি থেকে রিগায় এসে পৌঁছায়। কিন্তু বিমানটিতে কে বা কারা ছিলেন, তা জানা যায়নি।
আরও পড়ুন:
এদিকে ইউক্রেন যুদ্ধের জেরে এমনিতেই রাশিয়ার উপর ক্ষুব্ধ আমেরিকা। ওয়াশিংটনের সঙ্গে মস্কোর দ্বিপাক্ষিক সম্পর্কও তলানিতে এসে ঠেকেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মার্কিন সরকারের কোনও কর্তা কি কোনওরকম আলোচনার জন্য রাশিয়া এসেছেন? বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন, চলতি সপ্তাহে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনও বৈঠকের পরিকল্পনা নেই। তাহলে আমেরিকার সামরিক বিমান কেন মস্কোয় নামল? বাড়ছে রহস্য।
উল্লেখ্য, জানুয়ারিতে শেষবার আমেরিকার কোনও বিমান সরাসরি ইউরোপ থেকে রাশিয়ায় উড়ে এসেছিল। সে সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনার জন্য এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভেন উইটকফ ও জ্যারেড কুশনার।
সর্বশেষ খবর
-
হাউটনকে ‘গুরুদক্ষিণা’ দিতে বাইচুং-সুনীলদের বিশেষ আয়োজন, দিল্লির মাঠে আসছেন প্রাক্তন কোচ
-
৬ সপ্তাহের ‘ডেডলাইন’, প্রধানমন্ত্রীর বাসভবন সংলগ্ন বস্তি খালি করার নির্দেশ হাই কোর্টের
-
রাখির দিনে কিনে নয়, নিজের হাতে বানিয়ে ভাইকে খাওয়ান মিষ্টি, রইল ৫ সহজ রেসিপি
-
‘দেশটা ধর্মশালা নয়, থাকবেন শুধু নাগরিকরাই’, উন্নত ভারতের ব্লু প্রিন্ট দিয়ে হুঙ্কার অমিত শাহর
-
খরচ মাত্র ৮০০ টাকা! পুজোয় বাড়ছে টয় ট্রেনের সংখ্যা, পর্যটকদের জন্য থাকছে বড় আকর্ষণও