Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
US Pakistan

আমেরিকার জন্য সবচেয়ে বিপজ্জনক পাকিস্তান! ইরান যুদ্ধের মধ্যেই ট্রাম্পকে সতর্কবার্তা গোয়েন্দাদের

মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড বলেছেন, গত কয়েকবছরে দ্রুত মিসাইল তৈরি করছে পাকিস্তান। পারমাণবিক অস্ত্রভাণ্ডারও বাড়াচ্ছে। আমেরিকার উপর আঘাত হানার মতো মিসাইলও তৈরি করতে পারে তারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ২১:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ২১:৪৫

options
link
আমেরিকার জন্য সবচেয়ে বিপজ্জনক পাকিস্তান! ইরান যুদ্ধের মধ্যেই ট্রাম্পকে সতর্কবার্তা গোয়েন্দাদের zoom
ফাইল ছবি।
Advertisement

পারমাণবিক অস্ত্র বানাচ্ছে ইরান! এই আশঙ্কায় মধ্যপ্রাচ্যের দেশটিতে ভয়ংকর হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং ইজরায়েল। কিন্তু ইরানের মতোই বিপজ্জনক হয়ে উঠছে পাকিস্তান-এমনটাই জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড। তাঁর মতে, গত কয়েকবছরে দ্রুত মিসাইল তৈরি করছে পাকিস্তান। পারমাণবিক অস্ত্রভাণ্ডারও বাড়াচ্ছে। আগামী দিনে আমেরিকার উপরেও আঘাত হানার ক্ষমতা পেয়ে যাবে পাকিস্তান, হুঁশিয়ারি গ্যাবার্ডের।

তুলসী জানিয়েছেন, “গত কয়েকবছর ধরে ইরান, চিন, রাশিয়া, উত্তর কোরিয়ার মতো দেশগুলি নিজেদের অস্ত্রভাণ্ডার অনেক উন্নত করেছে। বিশেষত মিসাইল বিভাগকে আরও শক্তিশালী করা হয়েছে এই দেশে। পূর্ব এশিয়া থেকেও যেন আমেরিকা পর্যন্ত পৌঁছে যেতে পারে, এমন শক্তিশালী মিসাইল তৈরি করছে এই দেশগুলি।” এই শক্তিশালী মিসাইলগুলির অধিকাংশই পারমাণবিক, এমনটাই আশঙ্কা করছেন গ্যাবার্ড। এই প্রত্যেকটি দেশের সঙ্গেই পাকিস্তানের নামও উল্লেখ করেছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়েও সতর্ক থাকা উচিত আমেরিকার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মার্কিন গোয়েন্দাপ্রধানের মতে, আগামী দিনে আমেরিকাকে নিশানা করে আরও বেশি আক্রমণ শানাতে পারে ‘শত্রু’ দেশগুলি। গোয়েন্দা বিভাগের পরিসংখ্যান প্রকাশ করে তুলসী জানিয়েছেন, বর্তমানে আমেরিকার উপর হামলা করার ক্ষমতা আছে ৩ হাজার মিসাইলের। কিন্তু আগামী ৯ বছরের মধ্যে সেই সংখ্যাটা পৌঁছে যাবে ১৬ হাজারে, এমনটাই মনে করছেন তুলসী। মার্কিন গোয়েন্দা বিভাগের মতে, রাশিয়া এবং চিনের সঙ্গে শক্তিশালী জোট বাঁধছে উত্তর কোরিয়া। সেকারণেই বাড়ছে আমেরিকার উপর হামলার আশঙ্কা।

ইরানের পরমাণু অস্ত্রভাণ্ডার গত বছরের মার্কিন হামলায় একেবারে গুঁড়িয়ে গিয়েছে, এমনটাই মত গোয়েন্দা সূত্রে। আগামী কয়েকবছর ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলেই মনে করছে আমেরিকা। কিন্তু পারমাণবিক অস্ত্র না হলেও ড্রোন এবং মিসাইল আরও উন্নত করতে চলেছে ইরান। সেটাও আমেরিকার পক্ষে যথেষ্ট আশঙ্কার। গত কয়েকবছরে পাকিস্তানের অস্ত্রভাণ্ডার কতখানি বেড়েছে, পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে পাক অগ্রগতি কতখানি-সেসব নিয়ে কিছুই বলেনি তুলসীর দপ্তর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.