লাগাতার মার্কিন হামলায় বেপরোয়া হয়ে উঠেছে ইরান। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকার ঘাঁটিগুলিকে নিশানা করেছে তারা। শনিবার জর্ডনে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালাল তেহরান। ঘটনায় মৃত্যু হয়েছে দুই মার্কিন সেনার। তারই বদলা নিয়ে ইরানে ফের গোলাবর্ষণ শুরু করল ওয়াশিংটন।
মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি বিবৃতিতে জানিয়েছে, জর্ডনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের হামলায় মৃত্যু হয়েছে দুই মার্কিন সেনার। তাদের শাস্তি দিতে এবং হরমুজ প্রণালীতে ইরানি আগ্রাসন বন্ধ করতে তেহরানে নতুন করে অভিযান শুরু করেছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, “জর্ডনে ইরানি হামলায় দুই মার্কিন সেনার মৃত্যুতে আমরা শোকাহত। তাঁদের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।”
আরও পড়ুন:
ইরানের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আমেরিকার হামলায় দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকের নিকটবর্তী এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হাজিয়াবাদের কাছেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। হামলা হয়েছে কেশম দ্বীপেও। তবে গোটা ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। এদিকে হামলা এবং পালটা হামলার মধ্যেই ওয়াশিংটনকে হুমকি দিয়েছে ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই। তিনি বলেন, “ইরান ও তার সহযোগীরা আমেরিকাকে উপযুক্ত শিক্ষা দেবে। স্বাক্ষর হওয়া মউ ওয়াশিংটন ভঙ্গ করেছে।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনও মূল্যই নেই।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্প্যানিশ ফুটবলের নবজাগরণের নায়ক, ফুয়েন্তের কোচিং দর্শন শুধু তিকিতাকায় সীমাবদ্ধ নয়
-
উদ্বাস্তু কলোনি থেকে বিশ্বজয়, ইয়ামালের স্বপ্নের জীবনেতিহাস
-
স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ মেসির
-
‘ঈশ্বরে’র প্রমাণ করার কিছু নেই! হেরেও চিরবিজয়ীই লিও মেসি
-
ফাইনালের হাফটাইমে জমকালো সমাপ্তি অনুষ্ঠান, শাকিরা-জাস্টিনদের সঙ্গে নজরকাড়া রোনাল্ডিনহোরা