সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ডাঙ্কি’ পথ ধরে আমেরিকায় প্রবেশের অভিযোগ। ৫৪ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠাল ডোনাল্ড ট্রাম্পের সরকার। জানা গিয়েছে, তাঁরা প্রত্যেকেই হরিয়ানার বাসিন্দা। রবিবার তাঁরা দেশে পৌঁছন।
পুলিশ সূত্রে খবর, ওই যুবকদের বয়স ২৫ থকে ৪০ বছরের মধ্যে। তাঁরা প্রত্যেকেই হরিয়ানার বিভিন্ন জেলায় বসবাস করেন। সম্প্রতি তাঁরা অবৈধ ‘ডাঙ্কি’ পথে আমেরিকায় প্রবেশ করেন। কিন্তু তারপরই সেখানকার পুলিশের হাতে তাঁরা ধরা পড়ে যান। মার্কিন সরকার তাঁদের দেশে ফেরত পাঠায়। রবিবার তাঁদের বিমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
হরিয়ানার কর্নল জেলার ডিএসপি সন্দীপ কুমার বলেন, “৫৪ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন সরকার। তাঁদের মধ্যে ১৬ জন কর্নল জেলার বাসিন্দা। বাকিরা হরিয়ানার অন্যান্য জেলায় বসবাস করেন। ডাঙ্কি পথে তাঁরা আমেরিকায় প্রবেশ করেছিলেন। তবে এখনও পর্যন্ত কোনও এজেন্টের নাম সামনে আসেনি। আমরা গোটা বিষয়টি তদন্ত করে দেখছি। দেশে ফেরত আসা ওই যুবকদের বিরুদ্ধে আগে থেকে কোনও অভিযোগ রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।”
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার