সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ সম্বলটুকু হারিয়ে, প্রাণ হাতে করে কঠিন যাত্রার পরে এসে পৌঁছেছিলেন ‘স্বপ্নের দেশ’ আমেরিকায়। কিন্তু হাতে হাতকড়া পরিয়ে, পায়ে শিকল বেঁধে তাঁদের আবার ফেরত পাঠানো হচ্ছে নিজের দেশে। এমন দুঃসহ পরিস্থিতি থেকে উদ্ধার পেতে করুণ আর্তি জানাচ্ছেন অন্তত ৩০০ জন ‘অনুপ্রবেশকারী’। আপাতত পানামার হোটেলে বন্দি রাখা হয়েছে তাঁদের। সেখান থেকেই তুলে দেওয়া হবে দেশে ফেরার বিমানে।
এই ৩০০ জন বন্দির মধ্যে রয়েছেন ভারত, ইরান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, চিনের মতো নানা দেশের নাগরিক। পানামার হোটেলে তাঁদের আটকে রাখা হয়েছে। সেখানে প্রয়োজনমতো খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তাঁদের জন্য়। কিন্তু ৪০ শতাংশেরও বেশি অনুপ্রবেশকারীরা আর দেশে ফিরতে চান না। কারণ নিজের দেশেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। তাই হোটেলে বন্দি থাকা অবস্থাতেই পানামার আমজনতার কাছে সাহায্যের আর্জি জানাচ্ছেন। হোটেলের জানলার সামনে দাঁড়িয়ে কাগজে লিখে বলছেন, ‘আমাদের বাঁচান।’
আমেরিকা থেকে ‘অনুপ্রবেশকারী’দের দেশে ফেরত পাঠাতে বড় ভূমিকা নিচ্ছে পানামা। কারণ আমেরিকা থেকে ‘অনুপ্রবেশকারী’দের সরাসরি কয়েকটি দেশে ফেরানো যাচ্ছে না। তাই পানামা, কোস্টারিকার মতো প্রতিবেশীদের সাহায্য নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ‘অনুপ্রবেশকারী’দের ফেরানোর যাবতীয় খরচ আমেরিকার। মূলত যেসমস্ত ‘অনুপ্রবেশকারী’রা নিজেদের দেশে ফিরতে নারাজ, তাঁদেরই ফেরত পাঠানো হচ্ছে এই তৃতীয় দেশগুলির মাধ্যমে।
প্রসঙ্গত, যেভাবে আমেরিকা থেকে শিকলবন্দি করে ভারতীয় অভিবাসীদের ফেরানো হচ্ছে, তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া বিরোধীদের। মানবাধিকার লঙ্ঘন করার অভিযোগও উঠেছে। এমাসের শুরুতে আমেরিকায় থাকা ৩৩২ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠায় আমেরিকা। সমস্ত অভিবাসীই অভিযোগ করেন, দীর্ঘ সফরে তাঁদের হাত-পা এভাবেই বাঁধা ছিল। সেভাবে শৌচাগারেও যেতে দেওয়া হয়নি। জোটেনি খাবারদাবারও। আগামী দিনে আরও কত ভারতীয় এভাবে দেশে ফিরবেন, উত্তর অজানা।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার