সুপ্রিয় চট্টোপাধ্যায়, নিউ জার্সি: গত অক্টোবর থেকেই ভোটগ্রহণের সূচনা হয়েছে আমেরিকায়। ২০ সেপ্টেম্বর আগাম ভোট বা ‘আর্লি ভোট’ হয় ৪৭টি রাজ্যে। অবশেষে এটাই ভোটদানের চূড়ান্ত দিন। ১২ বছর ধরে নিউ জার্সিতে রয়েছি। এতদিন এখানে থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এবারের নির্বাচনের মতো অবিশ্বাসের বাতাবরণ কখনও দেখিনি। যিনিই জিতুন, তাঁর জয় নিয়ে একটা সংশয় থাকবেই মার্কিনীদের মনের মধ্যে।
আমেরিকার বহু প্রদেশে পরিচয়পত্র ছাড়াই ভোট দেওয়া যায়। সেখানকার সংবিধান অনুযায়ীই এমন নিয়ম। আর এমন নিয়মের কারণেই সন্দেহ থেকে যাচ্ছে, অবৈধ অনুপ্রবেশকারীরা জাল ভোট দিতে পারেন নিজের পছন্দের দলকে জেতানোর জন্য।
তবে এও ঠিক এই নির্বাচন মার্কিন নাগরিকদের জীবনে খুব বড় কোনও প্রভাব ফেলবে না। আমাদের দৈনন্দিন জীবন অনেক বেশি নিয়ন্ত্রিত হয় প্রদেশগুলির নিজস্ব আইনের দ্বারা। প্রতিটি প্রদেশের আলাদা আলাদা সংবিধান রয়েছে। ঠিক যেমন স্বাধীন দেশগুলির থাকে। কেবল মাত্র অভিবাসন নীতি, প্রতিরক্ষা, বৈদেশিক নীতির মতো মুখ্য বিষয়গুলিই মূলত ফেডেরাল গভর্নমেন্টের (মার্কিন মুলুকের কেন্দ্রীয় সরকার) অধীনে।
এককথায় বললে ভারতে নির্বাচন এখানকার থেকে অনেক বেশি ডিজিটাইজড এবং সুবিন্যস্ত। এখানে আমাদের এখনও ব্যালটে ভোটদান করতে হয়। এবং অধিকাংশ প্রদেশে ভোটারদের বৈধতার দিকটি নিশ্চিত করে বুঝতে পারার কোনও বৈধ প্রক্রিয়া নেই।
(মতামত লেখকের ব্যক্তিগত)
সর্বশেষ খবর
-
বছরের পর বছর ভরাডুবি, লাগাতার দুর্নীতি, বন্ধই হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ!
-
শুধু ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু নয়, মৃতদেহে মিলেছে পোড়ার চিহ্নও! ‘শিখা ইন’ কাণ্ডে ময়নাতদন্তে নয়া তথ্য
-
বেঙ্গালুরুর ছেলে বলেই ‘রাবণ’ যশকে বেশি পছন্দ? ‘রাম’ রণবীর নিয়ে কী বললেন হানি সিং?
-
হাতির তাণ্ডবে ক্ষতি রুখবে লেবুচাষ! কী যুক্তি উদ্যান পালন দপ্তরের?
-
অবসরের পরও ছাড় নেই! ডোপ টেস্টে ব্যর্থ তৃণমূলে যোগ দেওয়া অ্যাথলিট স্বপ্না, বড় শাস্তির সম্ভাবনা