Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Iran US Conflict

ইরানে ফের ‘বাঙ্কার বাস্টারে’র তাণ্ডব, গুঁড়িয়ে গেল পরমাণু ঘাঁটি ইসফাহান! ভিডিও প্রকাশ ট্রাম্পের

ফের ইরানের মাটিতে ভয়ংকর হামলা আমেরিকার। মঙ্গলবার ভোররাতে ইরানের পরমাণু ঘাঁটি ইসফাহানে বাঙ্কার বাস্টার বোমা ফেলল আমেরিকার বোমারু বিমান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ১৫:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ১৫:৩৪

options
link
ইরানে ফের ‘বাঙ্কার বাস্টারে’র তাণ্ডব, গুঁড়িয়ে গেল পরমাণু ঘাঁটি ইসফাহান! ভিডিও প্রকাশ ট্রাম্পের zoom
ইরানের পরমাণু ঘাঁটি ইসফাহানে বাঙ্কার বাস্টার বোমা ফেলল আমেরিকা।
Advertisement

ফের ইরানের মাটিতে ভয়ংকর হামলা আমেরিকার (Iran US Conflict)। মঙ্গলবার ভোররাতে ইরানের পরমাণু ঘাঁটি ইসফাহানে বাঙ্কার বাস্টার বোমা ফেলল আমেরিকার বোমারু বিমান। হামলার পর ভয়ংকর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা শহর। এদিন হোয়াইট হাউসের শীর্ষ আধিকারিকের উদ্ধৃতি তুলে ধরে এই তথ্য প্রকাশ্যে এনেছে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। হামলার পর বিস্ফোরণের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

ট্রাম্পের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথে যে ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, পর পর বিস্ফোরণের জেরে সৃষ্টি হয়েছে বিরাট আগুনের গোলা। রাতের আকাশকে আলোকিত করে ফেলেছে সেই ভয়ংকর আগুন। আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ড। জানা যাচ্ছে, মঙ্গলবার ভোররাতে চলে এই হামলা। বিস্ফোরণের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করলেও, হামলা নিয়ে কোনও মন্তব্য করেননি ট্রাম্প। তবে সংবাদমাধ্যমের দাবি, এটি ইসফাহান পরমাণু কেন্দ্রে হামলার ভিডিও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হামলার পর ইসফাহান পরমাণু ঘাঁটির ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কিছু জানা না যায়নি। তবে ওই শহরে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, আমেরিকার ও ইজরায়েলের তরফে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর গোটা মধ্যপ্রাচ্য জুড়ে কার্যত তাণ্ডব চালাচ্ছে ইরান। এরইমাঝে তেহরানকে যুদ্ধবিরতির ১৫ দফা শর্ত দিয়ে ১০ দিনের জন্য সংঘর্ষবিরতির ঘোষণা করেছিল আমেরিকা। সেই মেয়াদ শেষের আগেই ফের একবার হামলা চলল ইরানে।হামলার পর ইসফাহান পরমাণু ঘাঁটির ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কিছু জানা না যায়নি। তবে ওই শহরে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।

তবে ইরানে ৫ হাজার পাউন্ডের ডিপ পেনিট্রেটর বোমা হামলা নতুন কিছু নয়। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নাতানজ পরমাণু কেন্দ্রে বাঙ্কার বাস্টার বোমা ফেলে এসেছিল আমেরিকার বায়ুসেনা। সাম্প্রতিক সময়ে হরমুজের নিকটে ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করেও ছোড়া হয়েছিল বাঙ্কার বাস্টার। এবার ইসফাহান পরমাণু ঘাঁটিতে এই মারণ বোমা ফেলল আমেরিকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.