Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
US South Korea Military Drill

ট্রাম্পের নিশানায় এবার কিম! উত্তর কোরিয়ার গা ঘেঁষে বিরাট যুদ্ধ মহড়ায় মার্কিন সেনা

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে এই ধরনের মহড়া আসলে কোনও দেশের উপর হামলা চালানোর প্রাথমিক মহড়া। সামরিক অভিযান চালানো ও অস্ত্র পরীক্ষার অজুহাত হিসেবে ব্যবহার করা হয় এই মহড়াগুলিকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৪:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৪:৪০

options
link
ট্রাম্পের নিশানায় এবার কিম! উত্তর কোরিয়ার গা ঘেঁষে বিরাট যুদ্ধ মহড়ায় মার্কিন সেনা zoom
দক্ষিণ কোরিয়ায় সামরিক মহড়ায় আমেরিকা।
Advertisement

ইরান যুদ্ধের মাঝেই এবার উত্তর কোরিয়ায় সামরিক তৎপরতা আমেরিকার। যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, যুদ্ধবিমান-সহ হাজারেরও বেশি মার্কিন সেনা ভিড় জমিয়েছে একনায়ক কিমের দেশের গা ঘেঁষে। চলছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিরাট সামরিক মহড়া। মধ্যপ্রাচ্যে ভয়ংকর যুদ্ধের মাঝে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনার এই যুদ্ধমহড়ায় উত্তর কোরিয়ার শাসক কিম জন উন ক্ষুব্ধ হতে পারেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

দক্ষিণ কোরিয়ার (South Korea) তরফে জানা যাচ্ছে, আমেরিকার (US) সঙ্গে সোমবার থেকে শুরু হওয়া বিরাট এই যুদ্ধ মহড়ায় (Military Drill) অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়ার ১৮ হাজার সেনা। ‘ফ্রিডম শিল্ড’ নামের এই মহড়া চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত। মার্কিন সেনাবাহিনী অবশ্য স্পষ্ট করেনি তাদের কতজন সেনা এই মহড়ায় অংশ নিচ্ছে। যদিও অনুমান করা হচ্ছে, হাজারেরও বেশি মার্কিন সেনা মহড়ায় অংশ নিতে পারে।

Advertisement

আমেরিকার সঙ্গে সোমবার থেকে শুরু হওয়া বিরাট এই যুদ্ধ মহড়ায় অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়ার ১৮ হাজার সেনা। ‘ফ্রিডম শিল্ড’ নামের এই মহড়া চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত।

এদিকে সংবাদমাধ্যম সূত্রের খবর, এই মহড়ার পাশাপাশি ইরান যুদ্ধে ব্যবহারের জন্য দক্ষিণ কোরিয়া আমেরিকাকে সামরিক সরঞ্জাম হস্তান্তর করছে। যদিও আমেরিকা এই ইস্যুতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিরাপত্তার কারণে সামরিক সরঞ্জামের গতিবিধি সম্পর্কে কোনও মন্তব্য করবে না তারা।

তবে দক্ষিণ কোরিয়ায় আমেরিকার এই সেনা মহড়াকে উত্তর কোরিয়া ভালো চোখে দেখবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এমনিতে আমেরিকার সঙ্গে ঠোকাঠুকি লেগেই থাকে উত্তর কোরিয়ায়। মার্কিন নিষেধাজ্ঞাকে ফুৎকারে উড়িয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সর্বদা এগিয়ে কিম জন উন। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে এই ধরনের মহড়া আসলে কোনও দেশের উপর হামলা চালানোর প্রাথমিক মহড়া। সামরিক অভিযান চালানো ও অস্ত্র পরীক্ষার অজুহাত হিসেবে ব্যবহার করা হয় এই মহড়াগুলিকে। এহেন পরিস্থিতির মাঝে উত্তর কোরিয়া কী পদক্ষেপ করে সেদিকেই নজর বিশ্বের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.