সোমবার ওমানের কাছে একটি বাণিজ্যতরীতে হামলা চালায় মার্কিন সেনা। তাতে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। যদিও ঘটনায় তাঁদের কোনও ক্ষতি হয়নি। সেই ঘটনায় এবার দায় স্বীকার করল ওয়াশিংটন। মার্কিন সেনা জানিয়েছে, যুদ্ধের জেরে যে নৌ অবরোধ জারি করা হয়েছে, তা লঙ্ঘন করে জাহাজটি ইরানের বন্দরের দিকে যাচ্ছিল। সেই কারণেই বাণিজ্যতরীটিতে হামলা চালানো হয়েছে।
মাদাগাস্কারের পতাকাবাহী বাণিজ্যতরীটির নাম এমটি মারিভেক্স। এটি কর্নাটকের কারওয়ার থেকে ওমানের দুকামের উদ্দেশে রওনা দিয়েছিল। সোমবার দুপুরে হরমুজ প্রণালী থেকে কিছুদূরে ওমান উপকূলে জাহাজটি হামলার শিকার হয়। বাণিজ্যতরীটি লক্ষ্য করে গোলাবর্ষণ করে মার্কিন সেনা। সাগরের উপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে জাহাজটি। বাণিজ্যতরীটিতে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি বিবৃতি জারি করেন। সেখানে বলা হয়, ‘বর্তমানে যুদ্ধের জেরে হরমুজে নৌ অবরোধ জারি হয়েছে। কিন্তু জাহাজটি মার্কিন সেনার নির্দেশ অমান্য করে ইরানের দিকে অগ্রসর হয়। এরপরই যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন থেকে বাণিজ্যতরীটি় লক্ষ্য করে যুদ্ধাস্ত্র ছোড়া হয়।’ আমেরিকার সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, গত ১৩ এপ্রিল অবরোধ শুরু হওয়ার পর থেকে তারা নিয়ম লঙ্ঘনকারী সাতটি জাহাজকে অচল করে দিয়েছে। নিয়ম মেনে চলা ১৩৪টি জাহাজকে অন্য পথে পাঠানো হয়েছে এবং মানবিক সহায়তা প্রদানকারী ৪২টি জাহাজকে হরমুজ পারের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিপিএল তালিকাভুক্তের ৪ তলা বাড়ি, দেন আয়কর! ‘অযোগ্য’ ছাঁটার আশ্বাস খাদ্যমন্ত্রীর
-
‘ধরনা তুলে নিন’, ‘ককরোচ’ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরই বার্তা কেন্দ্রের, অনশন ভাঙলেন সোনম!
-
ভঙ্গুর তৃণমূলকে টেক্কা দেওয়া চ্যালেঞ্জ? ‘রক্তে রাঙা একুশে’ নিয়ে সোশাল মিডিয়ায় প্রচারে কংগ্রেস
-
পুরী যেতে পারেননি? এবার উলটো রথেই বাড়িতে বানান জগন্নাথদেবের পছন্দের এই ৫ ভোগ
-
‘আমার শরীরে…’, মেসিরা হারতেই রাতারাতি ‘মালামাল’ মিয়া খালিফা! কীভাবে ১৬ কোটি আয় করলেন?