সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের পরদিনই রক্তাক্ত আমেরিকার ইন্ডিয়ানাপলিস শহর। বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল এক শিশু-সহ অন্তত দু’জনের। আহত হয়েছেন ছ’জন। তবে হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শনিবার ইন্ডিয়ানাপলিসের এক জনবহুল এলাকায় হঠাৎই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দু’জন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় চারিদিকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। মৃতদের মধ্যে একজন শিশু। পুলিশ আসার আগেই আততায়ী সেখান থেকে চম্পট দেয়। বন্দুকবাজের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করা হয়েছে।
ঘটনার নিন্দা করে পুলিশের এক আধিকারিক বলেন, “মর্মান্তিক একটি ঘটনা। মৃত্যু হয়েছে এক শিশুর। আহতদের মধ্যেও এক শিশু রয়েছে। হামলা চালানোর পরই অভিযুক্ত সেখান থেকে চম্পট দেয়। আমরা তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছি। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজও।” তিনি আরও বলেন, “এই ঘটনার পরই গোটা এলাকা জুড়ে তল্লাশি চালানোর পর বেআইনি অস্ত্র-সহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কারও সঙ্গে অভিযুক্তর কোনও যোগ রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।”
সর্বশেষ খবর
-
শচীনের থেকে কোথায় এগিয়ে কোহলি? এবি’র মন্তব্যের পর এবার তথ্য দিয়ে ব্যাখ্যা নাইট প্রাক্তনীর
-
নারী স্বনির্ভরতায় দিশা দেখাবে পাটজাত পণ্য, হাতে-কলমে প্রশিক্ষণ শুরু বালুরঘাটে
-
২ সপ্তাহ ধরে পেটে তীব্র যন্ত্রণা! মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধজায়া?
-
মমতা আমলে তৈরি হওয়া কর্মতীর্থেও দুর্নীতি! ক্যাগ রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য বীরভূমে
-
অন্তঃসত্ত্বার পেটে ‘সন্তানের মুখ’, খাচ্ছে ডাব! হবু মাকে ডাক্তার দেখানোর পরামর্শ নেটদুনিয়ার