গোপন ঘাঁটি থেকে ফের বার্তা দিলেন ইরানের সুপ্রিম লিডার প্রেসিডেন্ট মোজতবা খামেনেই। আমেরিকাকে ‘শিক্ষা দিতে’ উপসাগরীয় দেশগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন তিনি। বললেন, “প্রকৃত শত্রুর বিরুদ্ধে সবাই এক হোন।”
দিন কয়েক আগেই হযরত মহাম্মদের জন্মবার্ষিকী পালিত হয়েছে। সেই উপলক্ষে টেলিগ্রামে তিনি একটি বার্তা দেন। মুসলিম ঐক্য, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং যৌথ প্রতিরক্ষার উপর জোর দেন তিনি। বলেন, “যাঁরা মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে, তারা প্রকারান্তরে ইসলামের শত্রুদেরই সহায়তা করে।” তিনি প্রশ্ন তোলেন, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকত, তাহলে প্যালেস্টাইনের কি এমন অসহায় অবস্থায় পড়তে হত? এরপরই তিনি উপসাগরীয় দেশগুলির শাসকদের বার্তা দেন খামেনেই। তাঁর কথায়, “উপসাগরীয় দেশগুলির জনগণ ও সরকার যদি ইসলামের পতাকার নিচে ঐক্যবদ্ধ থাকত, তাহলে দুর্বৃত্তরা কি আমাদের ভূমি ও সম্পদের উপর লোলুপ দৃষ্টি দিতে সাহস পেত?” এরপরই ইরানের সুপ্রি লিডার বলেন, “প্রকৃত শত্রুকে চিহ্নিত করুন, তার পরিকল্পনা বুঝুন এবং তার মোকাবিলা করুন।”
আরও পড়ুন:
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে যৌথভাবে হামলা চালিয়েছিল আমেরিকা ও ইজরায়েল। সেই হামলায় মৃত্যু হয় তৎকালীন সুপ্রিম লিডার আয়াতল্লা আলি খামেনেই-সহ তাঁর পরিবারের একাধিক সদস্যের। শোনা গিয়েছিল, এই হামলাতেই গুরুতর জখম হন তাঁর পুত্র মোজতবা। বিশ্বের চোখের আড়ালে চিকিৎসা চলছিল তাঁর। ওই অবস্থাতেই তাঁকে সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করে ইরান। এরপর থেকে তিনি প্রকাশ্যে না এলেও বহু বার তাঁর লিখিত বার্তা প্রকাশ করা হয়েছে ইরানের তরফে।
সর্বশেষ খবর
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?
-
হাওড়া স্টেশনে আকাশি রঙের ট্রলি দেখেই চিৎকার স্নিফার ডগ ‘মার্কো’র! খুলতেই চক্ষু চড়কগাছ
-
ভোটকোশীতে চোখের সামনে মৃত্যু! চালকের বুদ্ধিতে বেঁচে বাড়ি ফিরলেন সিউড়ির সন্দীপরা
-
পৃথিবীর বাইরেও আছে প্রাণের অস্তিত্ব! রহস্য উন্মোচনে মহাশূন্যে পাড়ি নাসার টেলিস্কোপের