ইরান যুদ্ধের জেরে গোটা দেশজুড়ে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বিরাট সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরশাহী। মঙ্গলবার তারা বিশ্বের মুখ্য তেল রফতানিকারী দেশগুলির সংগঠন ‘ওপেক’ (অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ) ছাড়ার কথা ঘোষণা করল। ‘ওপেক’-এর পাশাপাশি ‘ওপেক প্লাস’-এর সঙ্গেও আমিরশাহী সম্পর্ক ছিন্ন করেছে। আগামী ১ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে তারা।
একটি বিবৃতিতে আমিরশাহী জানিয়েছে, অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন সম্প্রসারণের উপর মনোযোগ দিতে এবং বিশ্ব জ্বালানি বাজারে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি দেশের দীর্ঘমেয়াদি কৌশলগত ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বর্তমানে জ্বালানি খাতে দ্রুত বিনিয়োগ বৃদ্ধি এবং দেশীয় উৎপাদন জোরদার করার প্রচেষ্টা চলছে। এই সিদ্ধান্ত সেই প্রচেষ্টারই অংশ। ‘ওপেক’ ত্যাগের পর আমিরশাহী দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে।
আরও পড়ুন:
এ প্রসঙ্গে সংবাদসংস্থা রয়টার্সকে আমিরশাহীর জ্বালানি মন্ত্রী সুহেল মহাম্মদ আল-মাজরুই বলেন, “দেশের কৌশলত জ্বালানির বিষয়টি পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি নীতিগত সিদ্ধান্ত। ফলে উৎপাদনের স্তর সম্পর্কিত বর্তমান ও ভবিষ্যৎ নীতিসমূহ পর্যালোচনা করার পরই আমরা নিয়েছি।”
সর্বশেষ খবর
-
প্রবল গরমে কীভাবে কমবে বিদ্যুতের বিল? উপায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন নিয়ে চর্চা, কবে থেকে শুরু আরিয়ানের সিরিজের শুটিং?
-
‘ইন্দিরা থাকলে বিজেপিকে নিষিদ্ধ করতেন’, জরুরি অবস্থার স্মৃতি উসকে বিতর্কে গেহলট
-
সরকারের সার্ভারে থাকবে সব রোগীর প্রেসক্রিপশন, হাসপাতালে এক ক্লিকেই মিলবে তথ্য
-
‘তৈরি হবে স্বচ্ছ তালিকা, থাকবে না মধ্যস্বত্বভোগী’, নন্দীগ্রামে ‘জনকল্যাণ’ বার্তা শুভেন্দুর